Ecclesiastes 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত জীবনকালে মানুষের মঙ্গল কি, তা কে জানে? তার অসার জীবনকাল তো সে ছায়ার মত যাপন করে; আর মানুষের মৃত্যুর পরে সূর্যের নিচে কি ঘটবে, তা তাকে কে জানাতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অল্প ও অর্থহীন দিনগুলি ছায়ার মতো কাটাবার সময় মানুষের জীবনকালে তার জন্য কী ভালো তা কে জানে? সেগুলি চলে গেলে সূর্যের নিচে কী ঘটবে তা কে তাদের বলতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ জীবনকালে মনুষ্যের মঙ্গল কি, তাহা কে জানে? তাহার অসার জীবনকাল ত সে ছায়ার ন্যায় যাপন করে; আর মনুষ্যের পরে সূর্য্যের নীচে কি ঘটিবে, তাহা তাহাকে কে জানাইতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ জীবনকালে মনুষ্যের মঙ্গল কি, তাহা কে জানে? তাহার অসার জীবনকাল ত সে ছায়ার ন্যায় যাপন করে; আর মনুষ্যের পরে সূর্যের নিচে কি ঘটিবে, তাহা তাহাকে কে জানাইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের জীবনকালে তার জন্য কি ভাল তা কে জানে? সে তো তার অল্প ও অস্থায়ী দিনগুলো ছায়ার মত কাটায়। সে চলে গেলে পর সূর্যের নীচে কি ঘটবে তা কে তাকে বলতে পারবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের জীবনকালে তার জন্য কি ভাল তা কে জানে? সে তো তার অল্প ও অস্থায়ী দিনগুলো ছায়ার মত কাটায়। সে চলে গেলে পর সূর্যের নীচে কি ঘটবে তা কে তাকে বলতে পারবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছায়াসম বিলীয়মান এই ক্ষণস্থায়ী অসার জীবনে মানুষের পক্ষে মঙ্গলজনক কি, তা কে পারে বলতে? মানুষের মৃত্যুর পরে এ জগতে কি ঘটবে তা-ই বা কে বলতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তির অযোগ্য জীবনের ব্যপ্তিতে তার পক্ষে সবচেয়ে ভালো কি তা কে জানে? তার জীবন এক ছায়ার মতো অতিবাহিত হয়| কেউ বলতে পারে না এই পৃথিবীতে পর মূহুর্ত্তে কি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কে জানে তার অসারতার দিনের কি ভাল মানুষের জন্য তার জীবনে, তার জীবনের দিন গুলো যার মধ্যে দিয়ে সে ছায়ার মত চলে যায়? কে মানুষকে বলতে পারে তার চলে যাওয়ার পরে কি আসবে সূর্য্যের নিচে?