Ecclesiastes 6:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ কোন ব্যক্তিকে এত ধন, সম্পত্তি ও গৌরব দেন যে, অভীষ্ট বস্তুগুলোর মধ্যে তার প্রাণের জন্য কিছুই অভাব থাকে না, তবুও আল্লাহ্‌ তা ভোগ করার ক্ষমতা তাকে দেন না, কিন্তু অপর লোক তা ভোগ করে; এও অসার ও অনিষ্টকর ব্যাধি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর কিছু মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তাদের হৃদয়ে আর কোনো বাসনা থাকে না, কিন্তু ঈশ্বর তাদের তা ভোগ করবার ক্ষমতা দেন না, অপরিচিতেরা তা ভোগ করে। এটি অসার, এক ভীষণ মন্দতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর কোন ব্যক্তিকে এত ধন, সম্পত্তি ও গৌরব দেন যে, অভীষ্ট বস্তু সকলের মধ্যে তাহার প্রাণের জন্য কিছুই অনটন থাকে না, তথাচ ঈশ্বর তাহা ভোগ করিবার ক্ষমতা তাহাকে দেন না, কিন্তু অপর লোক তাহা ভোগ করে; ইহা অসার ও অনিষ্টকর ব্যাধি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর কোন ব্যক্তিকে এত ধন, সম্পত্তি ও গৌরব দেন যে, অভীষ্ট বস্তু সকলের মধ্যে তাহার প্রাণের জন্য কিছুই অনটন থাকে না, তথাচ ঈশ্বর তাহা ভোগ করিবার ক্ষমতা তাহাকে দেন না, কিন্তু অপর লোক তাহা ভোগ করে; ইহা অসার ও অনিষ্টকর ব্যাধি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কোন মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তার চাইবার মত আর কিছু থাকে না, কিন্তু ঈশ্বর তাকে তা ভোগ করবার ক্ষমতা দেন না, অন্য একজন তা ভোগ করে। এটা অসার, এটা ভীষণ দুঃখের ব্যাপার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ কোন মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তার চাইবার মত আর কিছু থাকে না, কিন্তু আল্লাহ্‌ তাকে তা ভোগ করবার ক্ষমতা দেন না, অন্য একজন তা ভোগ করে। এটা অসার, এটা ভীষণ দুঃখের ব্যাপার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর কাউকে ধন-সম্পদ, সম্মান যা কিছু তার কাম্য, সবই দেন তাকে, কিন্তু সে সব ভোগ করার ক্ষমতা সে পায় না, অপরে তা ভোগ করে। এ এক গভীর বেদনাদায়ক নিগূঢ় রহস্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর কাউকে প্রচুর ধনসম্পদ, মানসম্মান দেন| সেই ব্যক্তির যা প্রয়োজন বা চাহিদা হতে পারে সে সবই তার আছে| কিন্তু ঈশ্বর তাকে সে সব ভোগ করতে দেন না| কোন এক অপরিচিত এসে তার সমস্ত কিছু অধিকার করে নেয়| এটা খুবই খারাপ ও অর্থহীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর হয়তো কোন মানুষকে ধন, সম্পত্তি এবং সম্মান দেন যাতে সে যা আশা করে নিজের জন্য তার কোন কিছুরই অভাব না থাকে, কিন্তু তারপর ঈশ্বর তাকে তা ভোগ করার ক্ষমতা দেন না। বরং, অন্য কেউ তার জিনিস ভোগ করে। এটা অসার, একটা খারাপ কষ্ট।