Ecclesiastes 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন ব্যক্তি যদি এক শত পুত্রের জন্ম দিয়ে অনেক বছর বেঁচে দীর্ঘজীবী হয়, কিন্তু তার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয় এবং তার কবরও যদি না হয়, তবে আমি বলি, তা থেকে বরং গর্ভস্রাবও ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো লোকের একশো জন ছেলেমেয়ে থাকতে পারে; তবুও যতদিন সে বাঁচে, সে যদি তার সমৃদ্ধি উপভোগ করতে না পারে এবং উপযুক্তভাবে কবর না হয়, তবে আমি বলি তার চেয়ে মৃত সন্তানের জন্ম হওয়া অনেক ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন ব্যক্তি যদি এক শত পুত্রের জন্ম দিয়া অনেক বৎসর বাঁচিয়া দীর্ঘজীবী হয়, কিন্তু তাহার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয়, এবং তাহার কবরও যদি না হয়, তবে আমি বলি, তাহা হইতে বরং গর্ভস্রাবও ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন ব্যক্তি যদি একশত পুত্রের জন্ম দিয়া অনেক বৎসর বাঁচিয়া দীর্ঘজীবী হয়, কিন্তু তাহার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয়, এবং তাহার কবরও যদি না হয়, তবে আমি বলি, তাহা হইতে বরং গর্ভস্রাবও ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন লোকের একশোজন ছেলেমেয়ে থাকতে পারে এবং সে অনেক দিন বেঁচেও থাকতে পারে, কিন্তু সে যদি জীবনে সুখ না পায় এবং উপযুক্তভাবে কবর না পায় তবে যত বছরই সে বেঁচে থাকুক না কেন আমি বলি তার চেয়ে বরং মৃত-সন্তানের জন্ম হওয়া অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন লোকের একশোজন ছেলেমেয়ে থাকতে পারে এবং সে অনেক দিন বেঁচেও থাকতে পারে, কিন্তু সে যদি জীবনে সুখ না পায় এবং উপযুক্তভাবে দাফন না পায় তবে যত বছরই সে বেঁচে থাকুক না কেন আমি বলি তার চেয়ে বরং মৃত-সন্তানের জন্ম হওয়া অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শতপুত্রের জনক হয়ে যদি কেউ দীর্ঘায়ু লাভ করে, অথচ সুখ না পায়, ব্যবস্থা যদি না হয় তার উপযুক্ত সমাধির, তাহলে আমি বলব, একটি মৃতজাত শিশু বরং অনেক সৌভাগ্যবান তার চেয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তি দীর্ঘদিন বাঁচতে পারে| তার 100টি সন্তান থাকতে পারে| কিন্তু সে যদি এসব নিয়ে সন্তুষ্ট না থাকে ও তার মৃত্যুর পর যদি তাকে কেউ মনে না রাখে, তবে আমার মনে হয় যে শিশু জন্ম মাত্র মারা গিয়েছে সেও এই ব্যক্তির চেয়ে ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোন লোক একশো বাচ্চার পিতা হয় এবং বহু বছর বাঁচে, তাহলে তার জীবনের আয়ু বহু বছর, কিন্তু যদি তার হৃদয় মঙ্গলে তৃপ্ত না হয় এবং তার কবর যদি সম্মানের সঙ্গে না হয়, তাহলে আমি বলি যে সেই লোকের থেকে একটা বাচ্চা যে মরা জন্মেছে ভাল।