Ecclesiastes 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তা বাষ্পবৎ আসে ও অন্ধকারে চলে যায় ও তার নাম অন্ধকারে ঢাকা পড়ে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার আসা অর্থহীন, সে অন্ধকারে বিদায় নেয়, আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহা বাষ্পবৎ আইসে, ও অন্ধকারে চলিয়া যায়, ও তাহার নাম অন্ধকারে ঢাকা পড়ে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহা বাষপবৎ আইসে, ও অন্ধকারে চলিয়া যায়, ও তাহার নাম অন্ধকারে ঢাকা পড়ে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মৃত-সন্তান অনর্থক এসে অন্ধকারেই বিদায় নেয় আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মৃত-সন্তান অনর্থক এসে অন্ধকারেই বিদায় নেয় আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্থহীন সেই শিশুর জন্ম, সে অন্ধকারে মিলিয়ে যায়, হারিয়ে যায় বিস্মৃতির অন্তরালে। সে সূর্যের আলো দেখে নি কখনও, জীবনের কোনও অভিজ্ঞতাই হয়নি তার, তবু সে পেয়েছে বিশ্রাম যা পায় নি ঐ (দীর্ঘায়ু) লোকটি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা মৃত শিশুর জন্ম প্রকৃতপক্ষে অর্থহীন| সেই শিশুটিকে কোন নাম দেওয়ার আগেই তাকে এক অন্ধকার কবরে সমাধিস্থ করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি সেই রকম একটি বাচ্চা জন্মেছে অসারতায় এবং চলে গেছে অন্ধকারে এবং এমনকি তার নাম সেখানে থাকবে না।