Ecclesiastes 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখ, আল্লাহ্‌ সুখ ও দুঃখ পাশাপাশি রেখেছেন, অভিপ্রায় এই, তারপর কি ঘটবে, তার কিছুই যেন মানুষ জানতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সুখের সময়, তখন সুখী হও; কিন্তু যখন দুঃখের সময়, এই কথা ভেবে দেখো ঈশ্বর একটি সৃষ্টি করেছেন পাশাপাশি আরেকটিও করেছেন। কিন্তু, কেউ আবিষ্কার করতে পারবে না তাদের ভবিষ্যতের কিছুই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুখের দিনে সুখী হও, এবং দুঃখের দিনে দেখ, ঈশ্বর ইহা ও উহা পার্শ্বাপার্শ্বি রাখিয়াছেন, অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে, তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুখের দিনে সুখী হও, এবং দুঃখের দিনে দেখ, ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন, অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে, তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুখের দিনে সুখী হও; কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে, ঈশ্বর যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখও রেখেছেন, যেন মানুষ তার ভবিষ্যতের কোন কিছুই জানতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুখের দিনে সুখী হও; কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে, আল্লাহ্‌ যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখও রেখেছেন, যেন মানুষ তার ভবিষ্যতের কোন কিছুই জানতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুখের দিনে সুখী হও, বিবেচনা কর সঙ্কটের দিনে যে, সুখ ও দুঃখ—দুই-ই ঈশ্বরের দান। কারণ, কার জীবনে কখন কি ঘটে, তা কে জানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবন সুন্দর, তাকে উপভোগ কর| কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর আমাদের সুসময় ও দুঃসময় দুইই দেন এবং কেউই জানে না ভবিষ্যতে কি হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন দিন ভাল, সুখে জীবনযাপন কর সেই ভাল দিনের, কিন্তু যখন দিন খারাপ, বিবেচনা কর: ঈশ্বর দুটোকেই পাশাপাশি থাকতে অনুমতি দিয়েছেন। এই কারণে, তার পরে যে কি ঘটবে কেউ কোন কিছু খুঁজে পাবে না।