Ecclesiastes 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের অসারতার কালে এ সবই দেখেছি; কোন ধার্মিক লোক নিজের ধার্মিকতায় বিনষ্ট হয় এবং কোন দুষ্ট লোক নিজের দুষ্টতায় দীর্ঘ কাল যাপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার এই অসার জীবনকালে আমি এই দুটোই দেখেছি কোনো ধার্মিক লোক নিজের ধার্মিকতায় ধ্বংস হয়, এবং কোনো দুষ্টলোক নিজের দুষ্টতায় অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন অসারতার কালে এই সমস্তই দেখিয়াছি; কোন ধার্ম্মিক লোক নিজ ধার্ম্মিকতায় বিনষ্ট হয়, এবং কোন দুষ্ট লোক নিজ দুষ্টতায় দীর্ঘ কাল যাপন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন অসারতার কালে এই সমস্তই দেখিয়াছি; কোন ধার্মিক লোক নিজ ধার্মিকতায় বিনষ্ট হয়, এবং কোন দুষ্ট লোক নিজ দুষ্টতায় দীর্ঘ কাল যাপন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে, একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়, আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যে অনেক দিন বেঁচে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে, একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়, আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যে অনেক দিন বেঁচে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার এ ব্যর্থ জীবনে আমি সব কিছুই দেখেছি। আমি দেখেছি: একজন সৎলোক সৎপথে থেকেও ধ্বংস হয়, অথচ একজন দুর্জন দুষ্কর্ম করেও বেঁচে থাকে দীর্ঘকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার এই অযোগ্য জীবনে আমি অনেক কিছু দেখেছি এবং আমি আরো দেখেছি কি ভাবে দুষ্ট লোক দীর্ঘদিন বেঁচে থাকে| অথচ ধার্মিক লোক অল্প বয়সে মারা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অনেক কিছু দেখেছি আমার অসারতার জীবনে। ধার্মিক লোক যারা ধ্বংস হয় তাদের ধার্ম্মিকতা থাকা সত্বেও এবং দুষ্ট লোক যারা দীর্ঘ দিন বেঁচে থাকে তাদের দুষ্টতা থাকে সত্বেও।