Ecclesiastes 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতি ধার্মিক হয়ো না ও নিজেকে অতিশয় জ্ঞানবান দেখিও না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতি ধার্মিক হোয়ো না, কিংবা অতি জ্ঞানবান হোয়ো না— কেন নিজেকে ধ্বংস করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতি ধার্ম্মিক হইও না, ও আপনাকে অতিশয় জ্ঞানবান দেখাইও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতি ধার্মিক হইও না, ও আপনাকে অতিশয় জ্ঞানবান দেখাইও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের চোখে অতিরিক্ত সৎ কিম্বা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না। কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের চোখে অতিরিক্ত সৎ কিংবা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না। কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই বলি: অতি ধার্মিক অথবা অতি জ্ঞানী হয়ো না, তাতে তুমি ধ্বংস করবে নিজেকেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন আত্মহনন করবে? কখনও খুব ভালও হবে না বা খুব খারাপও হবে না| বেশী জ্ঞানী বা বেশী মূর্খ কোনটাই হবে না| কেন তুমি তোমার অন্তিম সময়ের আগে মারা যাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেকে খুব ধার্মিক করো না, নিজের চোখে খুব জ্ঞানবান হয়ো না। কেন তুমি নিজেকে ধ্বংস করবে?