Ecclesiastes 7:17 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেন নিজেকে নষ্ট করবে? অতি দুষ্ট হয়ো না, অজ্ঞানও হয়ো না; তোমার সময় না হতে কেন মরবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতি দুষ্ট হোয়ো না, আর বোকামিও কোরো না— কেন তুমি অসময়ে মারা যাবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেন আপনাকে নষ্ট করিবে? অতি দুষ্ট হইও না, অজ্ঞানও হইও না; তোমার সময় না হইতে কেন মরিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেন আপনাকে নষ্ট করিবে? অতি দুষ্ট হইও না, অজ্ঞানও হইও না; তোমার সময় না হইতে কেন মরিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না। কেন তুমি অসময়ে মারা যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না। কেন তুমি অসময়ে মারা যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার এ-ও বলি: অতি দুষ্ট বা মূর্খও হয়ো না, তার ফলে তোমার মৃত্যু হবে অকালে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খুব বেশি দুষ্ট বা বোকা হয়ো না। কেন তুমি মরবে তোমার দিনের র আগে?