Ecclesiastes 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি তা ধরে রাখ এবং তা থেকেও হাত নিবৃত্ত না কর, তবে ভাল; কেননা যে আল্লাহ্কে ভয় করে, সে ঐ সমস্ত চরম অবস্থা থেকে উত্তীর্ণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি ধরে রাখা আর অন্যটা না ছাড়া ভালো। যে ঈশ্বরকে ভয় করে সে কোনো কিছুই অতিরিক্ত করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি ইহা ধরিয়া রাখ, এবং উহা হইতেও হস্ত নিবৃত্ত না কর, তবে ভাল; কেননা যে ঈশ্বরকে ভয় করে, সে ঐ সকল হইতে উত্তীর্ণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি ইহা ধরিয়া রাখ, এবং উহা হইতেও হস্ত নিবৃত্ত না কর, তবে ভাল; কেননা যে ঈশ্বরকে ভয় করে, সে ঐ সকল হইতে উত্তীর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না; যে লোক ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে সে কোন কিছুই অতিরিক্ত করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না; যে লোক আল্লাহ্কে ভয় করে সে কোন কিছুই অতিরিক্ত করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব কোন কিছুরই অতিরিক্ত ভাল নয়, ঈশ্বরকে যে ভক্তি করে সে কাটিয়ে ওঠে সমস্ত সঙ্কট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এদিক ওদিক দুদিকে থাকার চেষ্টা কর| এমনকি ঈশ্বরের অনুসরণকারীরাও কিছু ভাল ও কিছু মন্দ কাজ করে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ভাল যে তুমি এসব জ্ঞান ধরে রাখবে এবং তুমি ধার্ম্মিকতা থেকে তোমার হাত তুলে নেবে না। কারণ যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে সমস্ত দায়িত্ব পালন করবে।