Ecclesiastes 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভোজের বাড়িতে যাওয়ার চেয়ে মাতম-গৃহে যাওয়া ভাল, কেননা তা সকল মানুষের শেষগতি এবং জীবিত লোক তাতে মনোনিবেশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোজের বাড়ি যাওয়ার চেয়ে শোকের বাড়ি যাওয়া ভালো, কারণ সকলেরই নিয়তি হল মৃত্যু; জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ-গৃহে যাওয়া ভাল, কেননা তাহা সকল মনুষ্যের শেষগতি, এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ-গৃহে যাওয়া ভাল, কেননা তাহা সকল মনুষ্যের শেষগতি, এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভোজের ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভাল, কারণ সকলেই একদিন মারা যাবে; জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেজবানীর ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভাল, কারণ সকলেই একদিন মারা যাবে; জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজ বাড়িতে যাওয়ার চেয়ে শোকার্ত পরিবারে যাওয়া ভাল। জীবিত লোকদের মনে রাখা দরকার, মৃত্যুই সকলের শেষ গতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উৎসবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভাল| কেন? কারণ শোকের গৃহে লোকরা সত্যিই জানবে যে সব মানুষই মরণশীল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভোজ বাড়ি যাওয়ার থেকে শোকার্ত বাড়ি যাওয়া ভাল, কারণ শোক সব লোকের কাছে জীবনের শেষে আসবে, তাই জীবিতদের এটা মনে রাখা উচিত।