Ecclesiastes 7:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ফিরলাম ও মনোনিবেশ করলাম, যেন জানতে ও অনুসন্ধান করতে পারি, প্রজ্ঞা ও তত্ত্ব খোঁজ করতে পারি, জানতে পারি যে, নাফরমানী হীনবুদ্ধিতা মাত্র, আর অজ্ঞানতা পাগলামী মাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য বুঝবার জন্য আমি আমার মনস্থির করলাম, যাতে প্রজ্ঞা ও সবকিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা জানতে পারি আর বুঝতে পারি দুষ্টতার বোকামি আর মূর্খতার উন্মত্ততা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ফিরিলাম, ও মনোনিবেশ করিলাম, যেন জানিতে ও অনুসন্ধান করিতে পারি, প্রজ্ঞা ও তত্ত্ব অন্বেষণ করিতে পারি, জানিতে পারি যে, দুষ্টতা হীনবুদ্ধিতা মাত্র, আর অজ্ঞানতা ক্ষিপ্ততা মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ফিরিলাম, ও মনোনিবেশ করিলাম, যেন জানিতে ও অনুসন্ধান করিতে পারি, প্রজ্ঞা ও তত্ত্ব অন্বেষণ করিতে পারি, জানিতে পারি যে, দুষ্টতা হীনবুদ্ধিতা মাত্র, আর অজ্ঞানতা ক্ষিপ্ততা মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি মন স্থির করলাম যাতে জ্ঞান ও সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা জানতে পারি এবং পরীক্ষা ও খোঁজ করে দেখতে পারি, আর বুঝতে পারি যে, দুষ্টতা হল বোকামি আর নির্বুদ্ধিতা হল বিচারবুদ্ধিহীনতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি মন স্থির করলাম যাতে জ্ঞান ও সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা জানতে পারি এবং পরীক্ষা ও খোঁজ করে দেখতে পারি, আর বুঝতে পারি যে, দুষ্টতা হল বোকামি আর নির্বুদ্ধিতা হল বিচারবুদ্ধিহীনতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রজ্ঞার অনুশীলনে নিযুক্ত করলাম নিজেকে, ব্যাপৃত হলাম সব কিছুর অর্থ অনুসন্ধানে, দুর্নীতির মূর্খতা এবং নির্বুদ্ধির প্রমত্ততা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অধ্যয়ন করেছি ও অনেক চেষ্টা করেছি সত্যিকারের জ্ঞান খুঁজে পেতে| আমি সব কিছুর ভেতরকার ব্যাখ্যা খুঁজে পেতে চেয়েছি| আমি কি শিখলাম? আমি জানলাম অসৎ‌ হওয়া বোকামো, মূর্খের মতো কাজ করা পাগলামো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি জানতে ও পরীক্ষা করতে আমার হৃদয়কে ফেরালাম এবং জ্ঞানের খোঁজ করলাম এবং সত্যের ব্যাখ্যা করতে চেষ্টা করলাম এবং বুঝতে চাইলাম যে মন্দতা হচ্ছে বোকামি এবং মূর্খতা হল পাগলামি।