Ecclesiastes 7:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মৃত্যুর চেয়েও তিক্ত পদার্থ পেলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক, যার অন্তঃকরণ ফাঁদ, জাল ও হাত শিকলস্বরূপ; যে ব্যক্তি আল্লাহ্‌র প্রীতিজনক, সে তা থেকে রক্ষা পাবে, কিন্তু গুনাহ্‌গার তার দ্বারা ধৃত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দেখলাম মৃত্যুর চেয়েও তেতো হল সেই স্ত্রীলোক যে একটি ফাঁদ, তার হৃদয় একটি জাল এবং তার হাত হল শিকল। যে লোক ঈশ্বরকে সন্তুষ্ট করে সে তা থেকে রক্ষা পাবে, কিন্তু পাপীকে সে ফাঁদে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মৃত্যু অপেক্ষাও তীব্র পদার্থ পাইলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক, যাহার অন্তঃকরণ ফাঁদ ও জাল, ও হস্ত শৃঙ্খলস্বরূপ; যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, সে তাহা হইতে রক্ষা পাইবে, কিন্তু পাপী তাহার দ্বারা ধৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মৃত্যু অপেক্ষাও তীব্র পদার্থ পাইলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক, যাহার অন্তঃকরণ ফাঁদ ও জাল ও হস্ত শৃঙ্খলস্বরূপ; যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, সে তাহা হইতে রক্ষা পাইবে, কিন্তু পাপী তাহার দ্বারা ধৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তেতো হল সেই স্ত্রীলোক, যার অন্তর একটা ফাঁদ ও জাল আর হাত দু’টা শিকল। যে লোক ঈশ্বরকে সন্তুষ্ট করে সে তার হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিন্তু পাপীকে সে ফাঁদে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তেতো হল সেই স্ত্রীলোক, যার দিল একটা ফাঁদ ও জাল আর হাত দু’টা শিকল। যে লোক আল্লাহ্‌কে সন্তুষ্ট করে সে তার হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিন্তু গুনাহ্‌গারকে সে ফাঁদে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তিক্ত এক বস্তু-সে হচ্ছে নারী। তার ভালবাসা ফাঁদ ও জালের মত, শৃঙ্খলের মত তার বাহু আবদ্ধ করে তোমাকে। ঈশ্বর যার প্রতি প্রীত, সে-ই শুধু এড়াতে পারে তার কঠিন বন্ধন, কিন্তু পাপীরা ধরা পড়ে তার ফাঁদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আরো দেখেছিলাম যে কিছু নারী হল ভয়ঙ্কর এক ফাঁদের মতো, তাদের হৃদয় জালের মতো ও বাহু শিকলের মতো| এই রকম নারীর ফাঁদে পড়ার চেয়ে মৃত্যুও শ্রেয়| যে ঈশ্বরকে অনুসরণ করে সে এদের থেকে দূরে থাকবে| কিন্তু একজন পাপী এদের হাতে ধরা পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পেলাম যে একজন মহিলা যারা হৃদয় ফাঁদ ও জালে পূর্ণ সে মৃত্যুর থেকেও তিক্ত এবং যার হাত শিকলের মত। যে কেউ ঈশ্বরকে খুশি করে সে তার হাত থেকে বাঁচবে, কিন্তু পাপীরা তার হাতে ধরা পরবে।