Ecclesiastes 7:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হেদায়েতকারী বলছেন, দেখ, তত্ত্ব পাবার জন্য একটির পর একটি বিবেচনা করে আমি এটি পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপদেশক বলছেন, “দেখো, আমি এটি আবিষ্কার করেছি “সব জিনিসের পরিকল্পনা আবিষ্কার করার জন্য একটির সঙ্গে একটি যোগ করে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপদেশক কহিতেছেন, দেখ, তত্ত্ব পাইবার জন্য একটীর পরে আর একটী বিবেচনা করিয়া আমি ইহা পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপদেশক কহিতেছেন, দেখ, তত্ত্ব পাইবার জন্য একটির পরে আর একটি বিবেচনা করিয়া আমি ইহা পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপদেশক বলছেন, “দেখ, সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা খুঁজে দেখবার জন্য আমি ধাপে ধাপে এগিয়ে গিয়ে কতগুলো বিষয় জানতে পারলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেদায়েতকারী বলছেন, “দেখ, সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা খুঁজে দেখবার জন্য আমি ধাপে ধাপে এগিয়ে গিয়ে কতগুলো বিষয় জানতে পারলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপদেশক বলছেনঃ এই আমার উপলব্ধি, আমি তিল তিল করে অবগত হয়েছি এই তত্ত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপদেশক বলল, “আমি এই সমস্ত কিছু যোগ করে দেখতে চেয়েছিলাম কোন উত্তর পাওয়া যায় কিনা| আমি এখনও উত্তরের অপেক্ষায় রয়েছি| আমি কেবল মাত্র একটি জিনিষ খুঁজে পেলাম| হাজার জনের মধ্যে একজন ভাল মানুষ আছে| কিন্তু আমি একজনও ভাল মহিলাকে খুঁজে পাই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি যা আবিষ্কার করেছি তা বিবেচনা কর,” শিক্ষক বলেছেন। আমি এক আবিষ্কারের সঙ্গে আর কে আবিষ্কার যোগ করেছি সত্য ব্যাখ্যার অনুসন্ধানে।