Ecclesiastes 7:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মন এখনও যার খোঁজ করে আসছে, তা আমি পাই নি; হাজারের মধ্যে এক জন পুরুষকে পেয়েছি; কিন্তু সেই সবের মধ্যে একটি স্ত্রীলোককেও পাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি তখনও খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না— আমি হাজার জনের মধ্যে একজন খাঁটি পুরুষকে পেলাম, কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মন এখনও যাহার অন্বেষণ করিয়া আসিতেছে, তাহা আমি পাই নাই; সহস্রের মধ্যে এক পুরুষকে পাইয়াছি; কিন্তু সেই সকলের মধ্যে একটী স্ত্রীলোককেও পাই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মন এখনও যাহার অন্বেষণ করিয়া আসিতেছে, তাহা আমি পাই নাই; সহস্রের মধ্যে একজন পুরুষকে পাইয়াছি; কিন্তু সেই সকলের মধ্যে একটি স্ত্রীলোককেও পাই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন জ্ঞানের খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তখন আমি হাজার জনের মধ্যে একজন খাঁটি পুরুষ লোককে পেলাম, কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন জ্ঞানের খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তখন আমি হাজার জনের মধ্যে একজন খাঁটি পুরুষ লোককে পেলাম, কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বার বার আনুসন্ধান করেছি, কিন্তু পাই নি কোনও উত্তর। আমি হাজার জনের মধ্যে একজনকে খাঁটি পেয়েছি। কিন্তু নারীকুলের মধ্যে পেলাম না একজনকেও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আরো একটা জিনিস শিখেছিলাম: ঈশ্বরই সব ভালো মানুষ তৈরী করেন| কিন্তু মানুষ খারাপ পথে চালিত হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই যা আমার মন এখনও খুঁজছে, কিন্তু আমি তা পাইনি। আমি একহাজারের মধ্যে একজন ধার্ম্মিককে পেয়েছি, কিন্তু তাদের সকলের মধ্যে একটিও মহিলাকে পাইনি।