Ecclesiastes 7:29 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, কেবল এ-ই জানতে পেয়েছি যে, আল্লাহ্‌ মানুষকে সরল করে নির্মাণ করেছিলেন, কিন্তু তারা জীবনকে অনেক জটিল করে তুলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কেবল এই জানতে পারলাম যে ঈশ্বর মানুষকে খাঁটিই তৈরি করেছিলেন, কিন্তু তারা অনেক কল্পনার অন্বেষণ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, কেবল ইহাই জানিতে পাইয়াছি যে, ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্ম্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, কেবল ইহাই জানিতে পাইয়াছি যে, ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল এটাই আমি জানতে পারলাম যে, ঈশ্বর মানুষকে খাঁটিই তৈরী করেছিলেন, কিন্তু মানুষ নানা চালাকির পিছনে চলে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল এটাই আমি জানতে পারলাম যে, আল্লাহ্‌ মানুষকে খাঁটিই তৈরী করেছিলেন, কিন্তু মানুষ নানা চালাকির পিছনে চলে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমি শুধু এই একটি তত্ত্বই বুঝেছি, ঈশ্বর মানুষকে সৃজন করলেন সহজ ও সরল করে, কিন্তু মানুষই নিজেকে জটিল করে তুলেছে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এটাই আবিষ্কার করেছি: যে ঈশ্বর মানবজাতিকে সরলতায় সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা দূরে চলে যায় অনেক সমস্যার খোঁজে।