Ecclesiastes 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাসি থেকে মনস্তাপ ভাল, কারণ মুখের বিষণ্নতায় হৃদয় খুশি হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আনন্দ করার চেয়ে কষ্টভোগ করা ভালো, কারণ মুখের বিষণ্ণতা হৃদয়ের জন্য ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাস্য হইতে মনস্তাপ ভাল, কারণ মুখের বিষণ্ণতায় হৃদয় প্রসন্ন হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাস্য হইতে মনস্তাপ ভাল, কারণ মুখের বিষণ্নতায় হৃদয় প্রসন্ন হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল, কারণ মুখে দুঃখের ভাব থাকলেও অন্তরে সুখ থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল, কারণ মুখে দুঃখের ভাব থাকলেও দিলে সুখ থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাসির চেয়ে কান্না ভাল, কারণ কান্নায় মুখ বিষণ্ণ হলেও চেতনা হয় জাগ্রত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়| কারণ যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হাঁসির থেকে দুঃখ ভালো, কারণ মুখের বিষন্নতার পরে হৃদয়ের প্রসন্নতা আসে।