Ecclesiastes 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানবানের মত কে? কে বস্তুর ব্যাখ্যা জানে? মানুষের প্রজ্ঞা তার মুখ উজ্জ্বল করে এবং তার মুখের কঠিনতা পরিবর্তন হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে জ্ঞানী লোকের মতো? যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে? জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করে এবং তার মুখের কঠিনতা পরিবর্তন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানবানের তুল্য কে? কে বাক্যের ভাবার্থ জানে? মানুষের প্রজ্ঞা তাহার মুখ উজ্জ্বল করে, এবং তাহার মুখের কঠিনতা পরিবর্ত্তন হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানবানের তুল্য কে? কে বাক্যের ভাবার্থ জানে? মানুষের প্রজ্ঞা তাহার মুখ উজ্জ্বল করে, এবং তাহার মুখের কঠিনতা পরিবর্তন হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে জ্ঞানী লোকের মত? যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে? জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করে এবং তার মুখের কঠিনতা পরিবর্তন করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে জ্ঞানী লোকের মত? যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে? জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করে এবং তার মুখের কঠিনতা পরিবর্তন করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র জ্ঞানবান ব্যক্তিই বুঝতে পারে সব বিষয়ের প্রকৃত মর্ম, প্রজ্ঞা হাসি ফোটায় তার মুখে, তার চিন্তা করে দূর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউই একজন জ্ঞানী ব্যক্তির মতো করে কোন জিনিসকে বুঝতে বা ব্যাখ্যা করতে পারবে না| তার জ্ঞানই তাকে সুখী করবে| একমাত্র জ্ঞানই দুঃখকে সুখে পরিণত করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানী মানুষের মত কে? এ হল সেই ব্যক্তি যে জানে জীবনের অর্থ কি। জ্ঞান একজন মানুষের মুখ উজ্জ্বল করে এবং তার মুখের কঠিনভাব পরিবর্তন করে।