Ecclesiastes 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এও দেখেছি যে, দুষ্টরা কবর পেল, সমাধি মধ্যে প্রবেশ করলো; কিন্তু যারা সদাচরণ করেছিল, তারা পবিত্র স্থান থেকে চলে গেল এবং নগরে লোকে তাদের ভুলে গেল; এও অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, আমি এও দেখলাম দুষ্টদের কবর দেওয়া হল—যারা পবিত্রস্থানে যাতায়াত করত এবং যে নগরে তারা তা করত সেখানে তারা প্রশংসা পেত। এটাও অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু আমি দেখিয়াছি, দুষ্টগণ কবরপ্রাপ্ত হইল, [সমাধি মধ্যে] প্রবেশ করিল; কিন্তু যাহারা সদাচরণ করিয়াছিল, তাহারা পবিত্র স্থান হইতে চলিয়া গেল, এবং নগরে লোকে তাহাদিগকে ভুলিয়া গেল; ইহাও অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু আমি দেখিয়াছি, দুষ্টগণ কবরপ্রাপ্ত হইল, [সমাধি মধ্যে] প্রবেশ করিল; কিন্তু যাহারা সদাচরণ করিয়াছিল, তাহারা পবিত্র স্থান হইতে চলিয়া গেল, এবং নগরে লোকে তাহাদিগকে ভুলিয়া গেল; ইহাও অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি এও দেখলাম যে, দুষ্ট লোকদের কবর দেওয়া হচ্ছিল। এরা উপাসনা-ঘরে যাওয়া-আসা করত; পরে তাদের শহরের লোকেরা তাদের দুষ্টতার কথা ভুলে গেল। এও অসার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি এও দেখলাম যে, দুষ্ট লোকদের দাফন করা হচ্ছিল। এরা এবাদত-খানায় যাওয়া-আসা করত; পরে তাদের শহরের লোকেরা তাদের দুষ্টতার কথা ভুলে গেল। এও অসার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দুষ্ট লোকদের আপন সমাধিতে সমাধিস্থ হতে দেখেছি। আরও দেখেছি তাদের দ্বারা উৎপীড়িত মানুষ তাদেরই প্রশংসায় মুখর। এ-ও এক অদ্ভুত ব্যাপার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখেছি কি ভাবে মন্দ লোকদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়| ঐসব মন্দ লোক যথেচ্ছভাবে পবিত্র স্থানে যেত এবং তারা শহরে প্রকৃতপক্ষে কি করেছিল তা লোকে ভুলে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি দুষ্টদের প্রকাশে কবর হতে দেখেছি। তাদের পবিত্র জায়গা থেকে নিয়ে গিয়ে সেখানে কবর দেওয়া হয় এবং শহরের লোকের দ্বারা তারা প্রশংসিত হয় যেখানে তারা মন্দ কাজ করেছিল। তারা অসাড়।