Ecclesiastes 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গুনাহ্‌গার যদিও শতবার দুষ্কর্ম করে দীর্ঘকাল থাকে, তবুও আমি নিশ্চয় জানি, আল্লাহ্‌-ভীত লোকদের, যারা আল্লাহ্‌র সাক্ষাতে ভয় পায়, তাদের মঙ্গল হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও দুষ্টলোক একশোটি দুষ্কর্ম করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভয় করে তাদের মঙ্গল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাপী যদ্যপি শত বার দুষ্কর্ম্ম করিয়া দীর্ঘকাল থাকে, তথাপি আমি নিশ্চয় জানি, ঈশ্বর-ভীত লোকদের, যাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাপী যদিও শত বার দুষ্কর্ম করিয়া দীর্ঘকাল থাকে, তথাপি আমি নিশ্চয় জানি, ঈশ্বর-ভীত লোকদের, যাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপী লোক যদিও একশোটা অন্যায় কাজ করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভক্তিপূর্ণ ভয় করে তাদের মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্‌গার লোক যদিও একশোটা অন্যায় কাজ করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি আল্লাহ্‌কে যারা ভয় করে তাদের ভাল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন শতসহস্র অপরাধ করেও সুখেই বেঁচে থাকে। যদিও জানি, ঈশ্বরের আদেশ পালন করলে জীবনে আসে মঙ্গল, অন্যথায় অমঙ্গল হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন পাপী একশোটি খারাপ কাজ করতে পারে| সে দীর্ঘদিন বেঁচেও থাকতে পারে| কিন্তু আমি এও জানি যে ঈশ্বরকে মান্য করা ও শ্রদ্ধা করা অনেক ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদিও এক পাপী একশবার মন্দ কাজ করে এবং তবুও অনেক দিন বাঁচে, তাও আমি জানি যে এটা তাদের জন্য ভাল হবে যারা ঈশ্বরকে সম্মান দেয়, যারা সম্মান দেয় তাঁর উপস্থিতির তাদের সঙ্গে।