Ecclesiastes 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হবে না ও সে দীর্ঘকাল থাকবে না; তার আয়ু ছায়াস্বরূপ; কারণ সে আল্লাহ্‌র সাক্ষাতে ভীত হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দুষ্টরা ঈশ্বরকে ভয় করে না বলে তাদের মঙ্গল হবে না এবং তাদের আয়ু ছায়ার মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হইবে না, ও সে দীর্ঘকাল থাকিবে না; তাহার আয়ু ছায়াস্বরূপ; কারণ সে ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হইবে না, ও সে দীর্ঘকাল থাকিবে না; তাহার আয়ু ছায়াস্বরূপ; কারণ সে ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দুষ্টেরা ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে না বলে তাদের মংগল হবে না এবং তাদের আয়ু হবে ছায়ার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দুষ্টেরা আল্লাহ্‌কে ভয় করে না বলে তাদের ভাল হবে না এবং তাদের আয়ু হবে ছায়ার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের জীবন ছায়ার মত, অকালমৃত্যু হবে তার, কারণ ঈশ্বরকে জানে না সে। এ সবই অর্থহীন কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা ঈশ্বরকে শ্রদ্ধা করে না, তাই তারা কখনও ভাল কিছু পায় না| তারা দীর্ঘদিন বেঁচে থাকে না| তাদের জীবন সেই ছায়ার মত হয় না যা সূর্যাস্তের পর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এটা পাপীদের জন্য ভাল হবে না; তার জীবন দীর্ঘায়ু হবে না। তার আয়ু দ্রুতগামী ছায়ার মত কারণ সে ঈশ্বরকে সম্মান করে না।