Ecclesiastes 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়াতে এই সব অসারতা সাধিত হয়; এমন ধার্মিক লোক আছে, যাদের প্রতি দুষ্টদের কর্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাদের প্রতি ধার্মিকদের কর্মানুযায়ী ফল ঘটে; আমি বললাম, এও অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীতে আরও একটি অসার বিষয় ঘটে দুষ্টের যা পাওনা তা ধার্মিক লোক পায় এবং ধার্মিক লোকের যা পাওনা তা দুষ্টলোক পায়। এটাও আমি বলি অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীতে এই অসারতা সাধিত হয়; এমন ধার্ম্মিক লোক আছে, যাহাদের প্রতি দুষ্টদের কর্ম্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাহাদের প্রতি ধার্ম্মিকদের কর্ম্মানুযায়ী ফল ঘটে; আমি কহিলাম, ইহাও অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীতে এই অসারতা সাধিত হয়; এমন ধার্মিক লোক আছে, যাহাদের প্রতি দুষ্টদের কর্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাহাদের প্রতি ধার্মিকদের কর্মানুযায়ী ফল ঘটে; আমি কহিলাম, ইহাও অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীতে আর একটা অসার ব্যাপার হল, দুষ্টদের যা পাওনা তা পায় সৎ লোক, আর সৎ লোকদের যা পাওনা তা পায় দুষ্ট লোকেরা। আমি বলি এটাও অসার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াতে আর একটা অসার ব্যাপার হল, দুষ্টদের যা পাওনা তা পায় সৎ লোক, আর সৎ লোকদের যা পাওনা তা পায় দুষ্ট লোকেরা। আমি বলি এটাও অসার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জগতে আরও একটি অর্থহীন ব্যাপার ঘটে, কখনও দুষ্টদের প্রাপ্য লাভ করে ধার্মিকেরা, এবং দুষ্টেরা পায় ধার্মিকের প্রাপ্য পুরস্কার। আমার কাছে অতি দুর্বোধ্য এ ব্যাপার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরো অনেক কিছু এই পৃথিবীতেই ঘটে থাকে যা অর্থহীন| কত সময়ে ভালো লোকের খারাপ হয় আবার খারাপ লোকের ভালো হয়| এর কোন মানে হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরেকটা অসারতা একটা কিছু যা পৃথিবীতে করা হয়েছে। কিছু ঘটছে ধার্ম্মিকদের সঙ্গে যেমন তা পাপীদের সঙ্গে ঘটে এবং কিছু ঘটছে পাপীদের সঙ্গে যেমন ধার্ম্মিকদের সঙ্গে ঘটে। আমি বলি যে এটাও অসারতা।