Ecclesiastes 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন প্রজ্ঞার তত্ত্ব জানতে এবং দুনিয়াতে যে কষ্ট ঘটে, তা দেখতে মনোনিবেশ করলাম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজ্ঞা পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম—দিনে কিংবা রাতে মানুষের ঘুম হয় না—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন প্রজ্ঞার তত্ত্ব জানিতে এবং পৃথিবীতে যে কষ্ট ঘটে, তাহা দেখিতে মনোনিবেশ করিলাম,—দিবারাত্র
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন প্রজ্ঞার তত্ত্ব জানিতে এবং পৃথিবীতে যে কষ্ট ঘটে, তাহা দেখিতে মনোনিবেশ করিলাম-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞান পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম তখন দেখলাম, একজন মানুষের চোখ যদি দিনে-রাতে বন্ধ না-ও হয় তবুও সূর্যের নীচে ঈশ্বর যা করেছেন তা সে সম্পূর্ণ বুঝতে পারে না। মানুষ তা খুঁজে বের করবার জন্য সব রকমে চেষ্টা করলেও তা বের করতে পারে না। এমন কি, একজন জ্ঞানী লোকও যদি তা জানে বলে দাবি করে তবুও সে সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞান পাবার জন্য এবং দুনিয়াতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম তখন দেখলাম, একজন মানুষের চোখ যদি দিন্তেরাতে বন্ধ না-ও হয় তবুও সূর্যের নীচে আল্লাহ্‌ যা করেছেন তা সে সম্পূর্ণ বুঝতে পারে না। মানুষ তা খুঁজে বের করবার জন্য সব রকমে চেষ্টা করলেও তা বের করতে পারে না। এমন কি, একজন জ্ঞানী লোকও যদি তা জানে বলে দাবি করে তবুও সে সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি জ্ঞান আহরণে প্রবৃত্ত হলাম, পৃথিবীর তাবৎ বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করলাম, তখনই বুঝলাম যে দিনরাত ভেবেও মানুষ কখনও ঈশ্বরের কীর্তিকলাপের মর্ম বুঝতে সক্ষম হবে না। মানুষ যত চেষ্টাই করুক না কেন, কখনও করতে পারবে না এ বিষয়ের কূল-কিনারা। জ্ঞানীরা তা জানেন বলে দাবী করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরাও জানেন না কিছুই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেকে প্রজ্ঞাপূর্ণ করার দায়িত্ব নিলাম| লোকরা এই জীবনে যা করে থাকে তা আমি ভাল করে লক্ষ্য করেছিলাম| আমি দেখেছিলাম অনেক লোক ব্যস্ত| তারা দিন রাত কাজ করে এবং প্রায় ঘুমোয় না বললেই চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি আমার হৃদয় ব্যবহার করি জ্ঞান জানার জন্য এবং পৃথিবীতে যা কাজ হয়েছে বুঝতে চেষ্টা করি, প্রায়ই চোখের ঘুম ছাড়াই রাতে ও দিনের কাজ হয়েছে,