Ecclesiastes 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই সমস্ত কিছুই দেখেছি ও সূর্যের নিচে যেসব কাজ করা যায়, তার প্রতি মনোনিবেশ করেছি; কোন কোন সময়ে এক জন অন্যের উপরে তার অমঙ্গলের জন্য কর্তৃত্ব করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্যের নিচে যা কিছু করা হয় তার দিকে মনোযোগ দিয়ে আমি এসবই দেখেছি। কোনো কোনো সময়ে একজন অন্যের উপরে তার অমঙ্গলের জন্য কর্তৃত্ব করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই সকলই দেখিয়াছি, ও সূর্য্যের নীচে যে সকল কার্য্য করা যায়, তাহার প্রতি মনোনিবেশ করিয়াছি; কোন কোন সময়ে এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই সকলই দেখিয়াছি, ও সূর্যের নিচে যে সকল কার্য করা যায়, তাহার প্রতি মনোনিবেশ করিয়াছি; কোন কোন সময়ে একজন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্তৃত্ব করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্যের নীচে যা কিছু করা হয় তার দিকে মনোযোগ দিয়ে আমি দেখতে পেলাম যে, একজন লোক অন্যদের উপর কর্তৃত্ব করে এবং তার ফলে তাদের ক্ষতি হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্যের নীচে যা কিছু করা হয় তার দিকে মনোযোগ দিয়ে আমি দেখতে পেলাম যে, একজন লোক অন্যদের উপর কর্তৃত্ব করে এবং তার ফলে তাদের ক্ষতি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগতে যা কিছু ঘটে, সে সব বিচার-বিশ্লেষণ করার সময় আমি উপলব্ধি করেছি এই সত্য যে, মানুষ তার ক্ষমতার অপব্যবহার করে, নিপীড়ন করে মানুষকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রত্যেকটি জিনিষ পর্যবেক্ষণ করেছি আর ভেবেছি কেন সূর্যের নীচে এরকম হয়| আমি এও দেখেছি যে একজন ব্যক্তি কি ভাবে আরেকজন ব্যক্তির ওপর আধিপত্যের জন্য ক্ষমতার পেছনে ছোটে| এটা তার পক্ষে খারাপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এ সমস্ত অনুভব করেছি; আমি আমার হৃদয়কে সব রকমের কাজে ব্যবহার করেছি যা সূর্য্যের নিচে করা হয়েছে। একটা দিন আসে যখন একজন মানুষের ক্ষমতা থাকে অন্য মানুষের ক্ষতি করার।