Ecclesiastes 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আমি এ সব বিষয় অনুসন্ধান করার জন্য এ সব বিষয়ে মনোনিবেশ করলাম; ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাদের সমস্ত কাজ আল্লাহ্‌র হস্তগত; মহব্বত বা ঘৃণা, তা মানুষ জানে না; সমস্তই তাদের সম্মুখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমি এসব বিষয় নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম যে, ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাদের কাজ সবই ঈশ্বরের হাতে, কিন্তু কেউ জানে না তাদের জন্য প্রেম না ঘৃণা অপেক্ষা করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আমি এই সমস্ত বিষয় অনুসন্ধান করিবার জন্য এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করিলাম; ধার্ম্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাহাদের কার্য্য সকল ঈশ্বরের হস্তগত; প্রেম কি ঘৃণা, তাহা মনুষ্য জানে না; সমস্তই তাহাদের সম্মুখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আমি এই সমস্ত বিষয় অনুসন্ধান করিবার জন্য এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করিলাম; ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাহাদের কার্য সকল ঈশ্বরের হস্তগত; প্রেম কি ঘৃণা, তাহা মনুষ্য জানে না; সমস্তই তাহাদের সম্মুখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি এই সব বিষয় নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম যে, সৎ ও জ্ঞানী লোকেরা এবং তাদের কাজ সবই ঈশ্বরের হাতে। কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করে আছে- ভালবাসা না ঘৃণা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি এই সব বিষয় নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম যে, সৎ ও জ্ঞানী লোকেরা এবং তাদের কাজ সবই আল্লাহ্‌র হাতে। কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করে আছে- ভালবাসা না ঘৃণা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এই সব গভীরভাবে বিবেচনা করে দেখলাম এবং বুঝলাম যে, ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন ন্যায়নিষ্ঠ ও জ্ঞানীদের সমস্ত কর্ম, এমন কি তাঁদের ভালবাসা ও ঘৃণাও তাঁরই নিয়ন্ত্রণে। কেউ জানে না, পরমুহূর্তে কি ঘটবে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এ সব কিছু গভীর ভাবে চিন্তা করেছিলাম| আমি দেখে ছিলাম ধার্মিক ও জ্ঞানী লোকরা যা করেন বা তাদের যা হয় সে সবই ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন| লোকরা জানে না তাদের ঘৃণা করা হবে, না ভালোবাসা হবে| লোকরা এও জানে না ভবিষ্যতে কি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি সমস্ত কিছুর বিষয়ে আমার মনে চিন্তা করি ধার্মিকতার এবং জ্ঞানী লোকেদের কাজের বিষয়ে বোঝার জন্য। তারা সবাই ঈশ্বরের হাতে। কেউ জানে না ভালবাসা বা ঘৃণা কার কাছে কি আসবে।