Ecclesiastes 9:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ফিরলাম ও সূর্যের নিচে দেখলাম যে, দ্রুতগামীদের দ্রুতগমন, বা বীরদের যুদ্ধ, বা জ্ঞানবানদের অন্ন, বা বুদ্ধিমানদের ধন, বা বিজ্ঞদেরই দয়া লাভ হয়, এমন নয়, কিন্তু সকলের কাছে সময় ও সুযোগ আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সূর্যের নিচে আরও একটি ব্যাপার দেখলাম দ্রুতগামীদের জন্য দৌড় নয় বা শক্তিশালীদের জন্য যুদ্ধ নয় কিংবা জ্ঞানবানদের জন্য খাবার কিংবা বুদ্ধিদীপ্তদের জন্য ধনসম্পদ বা বিজ্ঞদের জন্য অনুগ্রহ আসে না; কিন্তু সকলের জন্য সময় ও সুযোগ আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ফিরিলাম, ও সূর্য্যের নীচে দেখিলাম যে, দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কি জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহলাভ হয়, এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ফিরিলাম, ও সূর্যের নিচে দেখিলাম যে, দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কি জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহলাভ হয়, এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল: যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়; শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়; জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়; বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়; দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়; কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল: যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়; শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়; জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়; বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়; দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়; কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জগতে আমি আরও একটি বিষয় উপলব্ধি করলাম: যারা জোরে দৌড়াতে পারে, তারাই সব সময়ে প্রতিযোগিতায় জয়লাভ করে না, সব সময়ে সাহসী যোদ্ধারা যুদ্ধে হয় না বিজয়ী, জ্ঞানবানদের জোটে না অন্ন, বুদ্ধিমানেরা ধনী হতে পারে না সব সময়ে, কর্মদক্ষ লোকেরা উন্নীত হয় না উচ্চপদে। সময় ও সুযোগ তাদের ভাগ্য নির্ধারণ করে, মন্দভাগ্য ছায়া ফেলে প্রত্যেকেরই জীবনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পৃথিবীতে আরো কিছু জিনিস লক্ষ্য করলাম| যে জোরে দৌড়ায় সে সবসময় প্রতিযোগীতায় জেতে না; একটি শক্তিশালী সৈন্যদল সব সময় যুদ্ধে জেতে না| জ্ঞানী ব্যক্তি সব সময় তার কষ্টোপার্জিত আহার পায় না, যে চালাক সে সব সময় সম্পদ পায় না| একজন বিদ্বান ব্যক্তি সব সময় তার প্রাপ্য যশ পায় না| এমন সময় আসে যখন প্রত্যেকের কাছে আশাতীত প্রতিকুলতা ঘটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কিছু আকর্ষণীয় জিনিস সূর্য্যের নিচে দেখেছি: দৌড় দ্রুতগামীদের অন্তর্গত নয়। যুদ্ধ শক্তিশালীদের অন্তর্গত নয়। রুটি জ্ঞানীদের অন্তর্গত নয়। ধন-সম্পত্তি বুদ্ধিমান লোকেদের অন্তর্গত নয়। অনুগ্রহ বিজ্ঞদের অন্তর্গত নয়। বরং, দিন এবং সুযোগ সকলকে প্রভাবিত করে।