Ecclesiastes 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি ক্ষুদ্র নগর ছিল, তাতে লোক অল্প ছিল; পরে মহান কোন বাদশাহ্‌ এসে তা বেষ্টন করে তার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একবার একটি ছোটো নগর ছিল যেখানে অল্প লোক বাস করত। আর একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে, তার চারিদিকে বিরাট অবরোধ নির্মাণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একটী ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল; পরে মহান্‌ কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একটি ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল; পরে মহান কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা ছোট শহরে অল্প লোক ছিল। একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে সেটা ঘেরাও করে আক্রমণ করবার জন্য প্রস্তুত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা ছোট শহরে অল্প লোক ছিল। একজন শক্তিশালী বাদশাহ্‌ তার বিরুদ্ধে এসে সেটা ঘেরাও করে আক্রমণ করবার জন্য প্রস্তুত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি ছোট নগর ছিল, তার লোকসংখ্যাও ছিল কম। মহাপরাক্রমশালী এক রাজা এসে আক্রমণ করলেন সেই নগর। নগর অবরোধ করে তিনি তার প্রাচীর ভেঙ্গে ফেলার ব্যবস্থা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি ছোট শহরে খুব অল্প সংখ্যক লোক বাস করত| একজন রাজা শহরটি জয় করতে এলেন এবং তার সেনাবাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে ফেললেন এবং শহরের চারপাশে অবরোধ গঠন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা ছোট শহর যাতে অল্প লোক ছিল এবং এক মহান রাজা এল এর বিরুদ্ধে এবং এটা ঘেরাও করল এবং তার বিরুদ্ধে একটা বড় ঢালু বাঁধ তৈরী করল।