Ecclesiastes 9:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ নগরের মধ্যে এক জন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল; সে তার প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করলো, কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেউই স্মরণ করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নগরে একজন জ্ঞানবান গরিব লোক বাস করত, এবং সে তার প্রজ্ঞা দিয়ে নগরটি রক্ষা করল। কিন্তু কেউ সেই গরিব লোকটাকে মনে রাখল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ নগরের মধ্যে এক জন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল; সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটী রক্ষা করিল, কিন্তু সেই দরিদ্র লোকটীকে কেহই স্মরণ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ নগরের মধ্যে একজন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল; সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল, কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই স্মরণ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শহরে একজন জ্ঞানী গরীব লোক ছিল। সে তার জ্ঞান দিয়ে শহরটা রক্ষা করল, কিন্তু কেউই সেই গরীব লোকটিকে মনে রাখল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শহরে একজন জ্ঞানী গরীব লোক ছিল। সে তার জ্ঞান দিয়ে শহরটা রক্ষা করল, কিন্তু কেউই সেই গরীব লোকটিকে মনে রাখল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেখানে ছিলেন এক দরিদ্র বিচক্ষণ ব্যক্তি যিনি তাঁর বুদ্ধি-কৌশলে রক্ষা করলেন সেই নগর। কিন্তু, কেউ মনেও রাখল না সেই দরিদ্র লোকটির কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই শহরে একজন জ্ঞানী মানুষ বাস করতেন যিনি দরিদ্র ছিলেন| কিন্তু তিনি তার জ্ঞান ব্যবহার করে সেই শহরকে রক্ষা করেন| সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মানুষ সেই দরিদ্র লোকটির কথা ভুলে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই শহরে এক জ্ঞানবান দরিদ্রকে পাওয়া গেল, যে তার জ্ঞান দিয়ে সেই শহরকে রক্ষা করল। তবুও তারপরে, কেউ সেই দরিদ্রকে মনে রাখলো না।