Ecclesiastes 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলের প্রতি নির্বিশেষে সকলই ঘটে; ধার্মিক বা দুষ্ট এবং ভাল বা মন্দ ও পাক বা নাপাক এবং কোরবানীদাতা বা যে কোরবানী দেয় না, সকলের প্রতি এক রকম ঘটনা হয়; ভাল যেমন, গুনাহ্‌গারও তেমনি এবং শপথকারী যেমন, শপথে ভয়কারীও তেমনি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলের শেষ অবস্থা একই—ধার্মিক ও দুষ্ট, ভালো ও মন্দ, শুচি ও অশুচি, যারা উৎসর্গ অনুষ্ঠান করে ও যারা তা করে না। ভালো লোকের জন্যও যা, পাপীর জন্যও তা; যারা শপথ করে তাদের জন্যও যা, যারা তা করতে ভয় পায় তাদের জন্যও তা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলের প্রতি নির্ব্বিশেষে সকলই ঘটে; ধার্ম্মিক কি দুষ্ট, এবং ভাল ও শুচি কি অশুচি, এবং যজ্ঞকারী কি অযজ্ঞকারী, সকলের প্রতি একরূপ ঘটনা হয়; ভাল যেমন, পাপীও তেমনি, এবং শপথকারী যেমন, শপথে ভয়কারীও তেমনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলের প্রতি নির্বিশেষে সকলই ঘটে; ধার্মিক কি দুষ্ট, এবং ভাল ও শুচি কি অশুচি এবং যজ্ঞকারী কি অযজ্ঞকারী, সকলের প্রতি একরূপ ঘটনা হয়; ভাল যেমন, পাপীও তেমনি, এবং শপথকারী যেমন, শপথে ভয়কারীও তেমনি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকলের শেষ অবস্থা একই- তা সে সৎ হোক বা দুষ্ট হোক, ভাল ও শুচি হোক বা অশুচি হোক, উৎসর্গের অনুষ্ঠান করুক বা না করুক। ভাল লোকের জন্যও যা, পাপীর জন্যও তা; যারা শপথ করে তাদের জন্যও যা, যারা তা করতে ভয় পায় তাদের জন্যও তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকলের শেষ অবস্থা একই- তা সে সৎ হোক বা দুষ্ট হোক, ভাল ও পাক-পবিত্র হোক বা নাপাক হোক, কোরবানী দিক বা না দিক। ভাল লোকের জন্যও যা, গুনাহ্‌গারের জন্যও তা; যারা কসম খায় তাদের জন্যও যা, যারা তা করতে ভয় পায় তাদের জন্যও তা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জন এবং দুর্জন, ভাল ও মন্দ; যে ধর্ম করে বা করে না, যাগযজ্ঞ করে কিম্বা করে না,—সকলেরই এক পরিণতি। পাপীর চেয়ে ধার্মিক যে খুব ভাল থাকবে—তা নয়। তেমনই অঙ্গীকার ভঙ্গকারীর চেয়ে অঙ্গীকার যে রক্ষা করে, সে যে ভাল থাকবে—তাও নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে| ভাল ও মন্দ উভয় ধরণের লোকরাই মারা যান| শুচি ও অশুচি দুধরণের লোকের কাছেই মৃত্যু আসে| যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় না তাদের মতো যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় তারাও মারা যায়| একজন ভাল লোকও একজন পাপীর মত মারা যায়| যে ব্যক্তি ঈশ্বরের কাছে বিশেষ প্রতিশ্রুতি দেয় সেও সেই ব্যক্তির মতো মারা যায়, যে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিতে ভয় পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকেরই একই ভাগ্য। একই ভাগ্য ধার্মিক ও পাপীদের জন্য অপেক্ষা করে, ভালো ও খারাপের জন্য, শুচি ও অশুচি জন্য এবং যে বলিদান করে এবং যে বলিদান করতে পারে না সকলেরই একই ভাগ্য। যেমন ভালো মরে, তেমনি পাপীও মরে। যেমন এক ব্যক্তি যে শপথ করে মরবে, তেমনি যে শপথ করতে ভয় পায় সেও মরবে।