Ecclesiastes 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ জীবিত লোকেরা জানে যে, তারা মরবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাদের আর কোন ফলও হয় না, কারণ লোকে তাদের বিষয় ভুলে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না; তাদের আর কোনো পুরস্কার নেই, আর তাদের কথাও লোকে ভুলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাহাদের আর কোন ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাহাদের আর কোন ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জীবিত লোকেরা জানে যে, তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। তাদের আর কোন পুরস্কার নেই, কারণ তাদের কথাও লোকে ভুলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জীবিত লোকেরা জানে যে, তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। তাদের আর কোন পুরস্কার নেই, কারণ তাদের কথাও লোকে ভুলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবিতেরা জানে যে তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা জানে না কিছুই, তাদের প্রাপ্য আর কিছু নেই, বিলুপ্ত তাদের স্মৃতিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবিত মানুষ জানে যে সে মারা যাবে| কিন্তু মৃত মানুষ কিছু জানে না| মৃত মানুষের আর কোন কিছু পাওয়ার নেই| মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ জীবিত জানে যে তারা মরবে, কিন্তু মরা কিছুই জানে না। তাদের আর কোন পুরষ্কার থাকে না কারণ তাদের স্মৃতি ভুলে যাওয়া হয়েছে।