Ecclesiastes 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মহব্বত, তাদের ঘৃণা ও তাদের ঈর্ষা সকল কিছুই বিনষ্ট হয়ে গেছে; সূর্যের নিচে যে কোন কাজ করা যায়, তাতে কোনকালেও তাদের আর কোন অধিকার হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ভালোবাসা, তাদের ঘৃণা এবং তাদের হিংসা অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে; সূর্যের নিচে যা কিছু ঘটবে তাতে তাদের আর কখনও কোনো অংশ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের প্রেম, তাহাদের দ্বেষ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে; সূর্য্যের নীচে যে কোন কার্য্য করা যায়, তাহাতে কোন কালেও তাহাদের আর কোন অধিকার হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের প্রেম, তাহাদের দ্বেষ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে; সূর্যের নিচে যে কোন কার্য করা যায়, তাহাতে কোন কালেও তাহাদের আর কোন অধিকার হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ভালবাসা, ঘৃণা ও হিংসা আগেই শেষ হয়ে গেছে; সূর্যের নীচে যা কিছু ঘটবে তাতে তাদের আর কোন অংশ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ভালবাসা, ঘৃণা ও হিংসা আগেই শেষ হয়ে গেছে; সূর্যের নীচে যা কিছু ঘটবে তাতে তাদের আর কোন অংশ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রেম, ঘৃণা, ঈর্ষা সব অনুভূতি হয়েছে নিঃশেষ। পৃথিবীর কোন কিছুতেই আর অংশগ্রহণ করতে পারবে না তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তির মৃত্যুর পর ভালবাসা, ঘৃণা, ঈর্ষা কোন কিছু অবশিষ্ট থাকে না| একজন মৃত ব্যক্তি সূর্যের নীচে যা কিছু হবে তাতে আর ভাগ নেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ভালবাসা, ঘৃণা এবং হিংসা অনেক দিন আগেই উধাও হয়ে গেছে। সূর্য্যের নিচে যা কিছু করা হয়েছে তাতে তারা আর কোন জায়গা পাবে না।