Ecclesiastes 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য গ্রহণ কর, হৃষ্টচিত্তে তোমার আঙ্গুর-রস পান কর, কেননা আল্লাহ্ আগে থেকেই তোমার সমস্ত কাজ গ্রাহ্য করে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও, আনন্দিত হৃদয়ে দ্রাক্ষারস পান করো, কারণ তোমার এসব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাও, আনন্দপূর্ব্বক তোমার খাদ্য ভোজন কর, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর, কেননা ঈশ্বর পূর্ব্বাবধি তোমার কার্য্য গ্রাহ্য করিয়া আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর, কেননা ঈশ্বর পূর্ব কাল হইতে তোমার কর্ম সকল গ্রাহ্য করিয়া আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই তুমি গিয়ে আনন্দের সংগে তোমার খাবার খাও আর আনন্দপূর্ণ অন্তরে আংগুর-রস খাও, কারণ তোমার এই সব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই তুমি গিয়ে আনন্দের সংগে তোমার খাবার খাও আর আনন্দপূর্ণ দিলে আংগুর-রস খাও, কারণ তোমার এই সব কাজ আল্লাহ্ আগেই কবুল করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তৃপ্তি করে ভোজন করে যাও, মনের আনন্দে কর সুরাপান, কারণ, এই হল ঈশ্বরের অভিপ্রায়। ফুটে উঠুক তোমার মুখে আনন্দ ও তৃপ্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার খাদ্য ও পানীয়কে উপভোগ কর| যদি তুমি এসব করো ঈশ্বর আনন্দিত হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পথে যাও, আনন্দের সঙ্গে তোমার রুটি খাও এবং খুশি মনে তোমার আঙ্গুর রস পান কর, কারণ ঈশ্বর ভাল কাজে আনন্দ করতে অনুমতি দেন।