Ephesians 1:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উদ্দেশ্য এই যে, আগে থেকে মসীহে প্রত্যাশা করেছি যে আমরা, আমাদের দ্বারা যেন আল্লাহ্‌র মহিমার প্রশংসা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন আমরা যারা খ্রীষ্টের উপরে প্রথমে প্রত্যাশা রেখেছিলাম, সেই আমাদেরই মাধ্যমে তাঁর মহিমার গুণগান হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উদ্দেশ্য এই, পূর্ব্ব হইতে খ্রীষ্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা, আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের ওপর যাঁরা প্রত্যাশা করেছে তাদের মধ্যে আমরা অগ্রণী৷ আমাদের মনোনীত করা হয়েছে য়েন আমরা ঈশ্বরের মহিমার প্রশংসা করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং, আগে থেকে খ্রীষ্টে আশা করেছি যে আমরা, আমাদের দ্বারা যেন ঈশ্বরের মহিমার প্রশংসা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রীষ্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা, আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যারা আগেই খ্রীষ্টের উপর আশা রেখেছি, সেই আমাদেরই মধ্য দিয়ে যেন ঈশ্বরের মহিমার প্রশংসা হয় সেইজন্যই তিনি আমাদের বেছে নিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যারা আগেই মসীহের উপর আশা রেখেছি, সেই আমাদেরই মধ্য দিয়ে যেন আল্লাহ্‌র মহিমার প্রশংসা হয় সেইজন্যই তিনি আমাদের বেছে নিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন আমরা যারা প্রথমে খ্রীষ্টের উপর ভরসা করেছি, সেই আমাদের দ্বারাই তাঁর মহিমা কীর্তিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের ওপর যারা প্রত্যাশা করেছে তাদের মধ্যে আমরা অগ্রণী৷ আমাদের মনোনীত করা হয়েছে যেন আমরা ঈশ্বরের মহিমার প্রশংসা করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, আগে থেকে খ্রীষ্টে আশা করেছি যে আমরা, আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের মহিমা হয়।