Ephesians 1:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই রূহ্‌ আল্লাহ্‌র নিজস্ব লোকের মুক্তির জন্য, তাঁর মহিমার প্রশংসার জন্য আমাদের উত্তরাধিকারের বায়না হিসেবে দান করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়নাস্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তাঁর আপনজনদের মুক্ত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত, তাঁহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তাঁর নিজস্ব লোকদের যা কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই পবিত্র আত্মা হল তার জামিনস্বরূপ, আর যাঁরা ঈশ্বরের লোক তারা এর মাধ্যমে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে৷ এ সবকিছুর একমাত্র লক্ষ্য হল তাঁর মহিমায় প্রশংসা য়োগ করা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই আত্মা ঈশ্বরের নিজের মুক্তির জন্য, তার প্রতাপের প্রশংসার জন্য আমাদের উত্তরাধিকারের বায়না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাঁহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ঈশ্বরের নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার প্রতিজ্ঞা করেছেন। তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত করা হয় ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পবিত্র আত্মাকে তাদের দেওয়া হয়েছে। আর এই সবের দ্বারাই ঈশ্বরের মহিমার প্রশংসা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আল্লাহ্‌র নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার ওয়াদা করেছেন। তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত করা হয় ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পাক-রূহ্‌কে তাদের দেওয়া হয়েছে। আর এই সবের দ্বারাই আল্লাহ্‌র মহিমার প্রশংসা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পবিত্র আত্মাই হচ্ছেন আমাদের উত্তরাধিকারের অগ্রিম দানস্বরূপ, যে পর্যন্ত না ঈশ্বর তাঁর প্রশস্তি ও মহিমার জন্য তাঁর সকল প্রজাকে পূর্ণ মুক্তি দান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর নিজস্ব লোকদের যা কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই পবিত্র আত্মা হল তার জামিনস্বরূপ, আর যাঁরা ঈশ্বরের লোক তারা এর মাধ্যমে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে৷ এ সবকিছুর একমাত্র লক্ষ্য হল তাঁর মহিমায় প্রশংসা যোগ করা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পবিত্র আত্মাই হলো আমাদের পরিত্রানের জন্য, ঈশ্বরের প্রতাপের মহিমার জন্য ও আমাদের উত্তরাধিকারের বায়না।