Ephesians 1:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুনাজাত করি, যেন আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌, মহিমার পিতা, তাঁর প্রজ্ঞার ও প্রত্যাদেশের রূহ্‌ তোমাদের দান করেন, যাতে তোমরা তাঁকে জানতে পার;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি য়েন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমাময় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে যাতে তোমরা তাঁকে ভালভাবে জানতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি প্রার্থনা করি যে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট, প্রতাপের পিতা, নিজের বিজ্ঞতায় জ্ঞানের ও প্রেরণার আত্মা তোমাদেরকে দেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রার্থনা করবার সময় আমি তোমাদের কথা ভুলে যাই না। আমি প্রার্থনা করি যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, অর্থাৎ সেই গৌরবময় পিতা তোমাদের আত্মিক জ্ঞান ও বুঝবার ক্ষমতা দান করেন, যাতে তোমরা তাঁকে আরও ভাল করে জানতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মুনাজাত করবার সময় আমি তোমাদের কথা ভুলে যাই না। আমি মুনাজাত করি যেন আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্‌, অর্থাৎ সেই গৌরবময় পিতা তোমাদের রূহানী জ্ঞান ও বুঝবার ক্ষমতা দান করেন, যাতে তোমরা তাঁকে আরও ভাল করে জানতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিনতি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর মহামহিম পিতা তোমাদের প্রজ্ঞা ও নিগূঢ়তত্ত্ব উপলব্ধির আত্মিক বর দান করুন যেন তাঁর সম্বন্ধে তোমরা সম্যক জ্ঞান লাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি যেন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমাময় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে যাতে তোমরা তাঁকে ভালভাবে জানতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, মহিমার পিতা, নিজের বিজ্ঞতায় জ্ঞানের ও প্রেরণার আত্মা তোমাদেরকে দেন;