Ephesians 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাতে তোমাদের হৃদয়ের চোখ আলোকময় হয়, যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র লোকদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমারূপ ধন কি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও, তাঁহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাঁহার দায়াধিকারের প্রতাপ-ধন কি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রার্থনা করছি য়েন তোমরা আপন আপন হৃদয়ে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পার, তাহলে ভবিষ্যতে কি প্রত্যাশার জন্য ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন তা তোমরা জানতে পারবে৷ য়ে আশীর্বাদ ঈশ্বর তাঁর পবিত্র লোকদের দেবার জন্য স্থির করেছেন তা কত সম্পদশালী ও প্রতাপযুক্ত তা তোমরা বুঝতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাতে তোমাদের হৃদয়ের চোখ আলোকিত হয়, যেন তোমরা জানতে পারো, তাঁর ডাকের আশা কি, পবিত্রদের মধ্যে তাঁর উত্তরাধিকারের প্রতাপ-ধন কি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও, তাঁহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাঁহার দায়াধিকারের প্রতাপ-ধন কি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আরও প্রার্থনা করি যেন তোমাদের অন্তরের চোখ খুলে যায়, যাতে তাঁর ডাকের ফলে তোমাদের অন্তরে যে আশা জেগেছে তা তোমরা বুঝতে পার; আর তার সংগে এও বুঝতে পার যে, তাঁর কাছে তাঁর লোকেরা কত বড় একটা সম্পত্তি এবং আমরা যারা বিশ্বাসী আমাদের অন্তরে তাঁর কত বড় শক্তি কাজ করছে। এ সেই একই মহাশক্তি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আরও মুনাজাত করি যেন তোমাদের দিলের চোখ খুলে যায়, যাতে তাঁর ডাকের ফলে তোমাদের দিলে যে আশা জেগেছে তা তোমরা বুঝতে পার; আর তার সংগে এও বুঝতে পার যে, তাঁর কাছে তাঁর বান্দারা কত বড় একটা সম্পত্তি এবং আমরা যারা ঈমানদার আমাদের দিলে তাঁর কত বড় শক্তি কাজ করছে। এ সেই একই মহাশক্তি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তোমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করুন যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানে নিহিত রয়েছে কিসের প্রত্যাশা, তাঁর ভক্তদের মাঝে সঞ্চিত রয়েছে তাঁর কী বিপুল গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করছি যেন তোমরা আপন আপন হৃদয়ে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পার, তাহলে ভবিষ্যতে কি প্রত্যাশার জন্য ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন তা তোমরা জানতে পারবে৷ যে আশীর্বাদ ঈশ্বর তাঁর পবিত্র লোকদের দেবার জন্য স্থির করেছেন তা কত সম্পদশালী ও প্রতাপশালী তা তোমরা বুঝতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে তোমাদের মনের চোখ আলোকিত হয়, যেন তোমরা জানতে পারো, তাঁর ডাকের আশা কি, পবিত্রদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমার ধন কি,