Ephesians 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্ব্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্ব্বাদ করিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক্৷ তিনি খ্রীষ্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্ব্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্ব্বাদ করেছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ও ঈশ্বরের গৌরব হোক। আমরা খ্রীষ্টের সংগে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহের পিতা ও আল্লাহ্র প্রশংসা হোক। আমরা মসীহের সংগে যুক্ত হয়েছি বলে বেহেশতের প্রত্যেকটি রূহানী দোয়া আল্লাহ্ আমাদের দান করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, যিনি খ্রীষ্টের মাধ্যমে স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর আমাদের দান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক্্৷ তিনি খ্রীষ্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বরও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করেছেন;