Ephesians 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি দুনিয়া সৃষ্টি করবার আগে মসীহে আমাদেরকে মনোনীত করেছিলেন যেন আমরা তাঁর সাক্ষাতে মহব্বতে পবিত্র ও নিষ্কলঙ্ক হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি জগৎপত্তনের পূর্ব্বে খ্রীষ্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জগত্ সৃষ্টির পূর্বে ঈশ্বর তাঁর পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হবার জন্য আমাদের খ্রীষ্টের মধ্য দিয়ে বেছে নিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তিনি জগৎ সৃষ্টির আগে খ্রীষ্টে আমাদেরকে মনোনীত করেছিলেন, যেন আমরা তাঁর দৃষ্টিতে পবিত্র ও নিখুঁত হই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রীষ্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি সেইজন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রীষ্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তাঁর ভালবাসার দরুন তিনি খুশী হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে, যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে তাঁর সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যাতে আল্লাহ্র চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি সেইজন্য আল্লাহ্ দুনিয়া সৃষ্টি করবার আগেই মসীহের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তাঁর মহব্বতের দরুন তিনি খুশী হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে, ঈসা মসীহের মধ্য দিয়ে তাঁর সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এইভাবে জগতের সৃষ্টির পূর্বেই আমাদের ভালবেসে খ্রীষ্টের সঙ্গে মিলিত করার জন্য আমাদের মনোনীত করেছিলেন যেন তাঁর দৃষ্টিতে আমরা পবিত্র ও নিষ্কলুষ হতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তাঁর পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হবার জন্য আমাদের খ্রীষ্টের মধ্য দিয়ে বেছে নিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি জগত সৃষ্টির আগে খ্রীষ্টে আমাদেরকে মনোনীত করেছিলেন, যেন আমরা তাঁর দৃষ্টিতে পবিত্র ও নিখুঁত হই;