Ephesians 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাদের ঈসা মসীহের মধ্য দিয়ে তাঁর দত্তক সন্তান হিসেবে তাঁর নিজের জন্য গ্রহণ করলেন যা তিনি আগে থেকেই নিরূপণ করে রেখেছিলেন; এই কাজ তিনি নিজের ইচ্ছার মঙ্গলময় সঙ্কল্প অনুসারে করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাদিগকে যীশু খ্রীষ্ট দ্বারা আপনার জন্য দত্তকপুত্রতার নিমিত্ত পূর্ব্ব হইতে নিরূপণও করিয়াছিলেন; ইহা তিনি নিজ ইচ্ছার হিতসঙ্কল্প অনুসারে, নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জগত্ সৃষ্টির পূর্বেই ঈশ্বর ঠিক করেছিলেন য়ে আমরা খ্রীষ্টের মাধ্যমে তাঁর সন্তান হব৷ এ কাজ ঈশ্বর নিজেই সম্পন্ন করতে চেয়েছিলেন, আর তাতেই তিনি খুশী হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাদেরকে খ্রীষ্ট যীশুর মাধ্যমে নিজের জন্য দত্তকপুত্রতার জন্য আগে থেকে ঠিক করেছিলেন; এটা তিনি নিজ ইচ্ছার হিতসঙ্কল্প অনুসারে, নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার জন্য করেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাদিগকে যীশু খ্রীষ্ট দ্বারা আপনার জন্য দত্তকপুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন; ইহা তিনি নিজ ইচ্ছার হিতসঙ্কল্প অনুসারে, নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের ভালবেসে তাঁর আনন্দ ও পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের দত্তক পুত্ররূপে গ্রহণ করার জন্য আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জগৎ‌ সৃষ্টির পূর্বেই ঈশ্বর ঠিক করেছিলেন যে আমরা খ্রীষ্টের মাধ্যমে তাঁর সন্তান হব৷ এ কাজ ঈশ্বর নিজেই সম্পন্ন করতে চেয়েছিলেন, আর তাতেই তিনি খুশী হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাদেরকে যীশু খ্রীষ্টের মাধ্যমে নিজের জন্য দত্তকপুত্রতার জন্য আগে থেকে ঠিক করেছিলেন; এটা তিনি নিজ ইচ্ছার হিতসঙ্কল্প অনুসারে, নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার জন্য করেছিলেন।