Ephesians 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর রহমতের মহিমার প্রশংসার জন্যই তা করেছিলেন, যে রহমতে তিনি আমাদের সেই প্রিয়তমের দ্বারা রহমত দান করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের এই মহান অনুগ্রহ তাঁর প্রশংসার কারণ হয়ে উঠেছে; আর এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷ তিনি যাকে ভালবাসেন সেই খ্রীষ্টের মাধ্যমেই এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই প্রিয়তমে যীশু খ্রীষ্টের মধ্যে স্বীকার করেছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এটা করেছিলেন যেন তিনি তাঁর প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ দয়া আমাদের করেছেন তাঁর প্রশংসা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এটা করেছিলেন যেন তিনি তাঁর প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ রহমত আমাদের দান করেছেন তাঁর প্রশংসা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তাঁর প্রিয়তমের দ্বারা যে তিনি আমাদের বিতরণ করেছেন তার মাহাত্ম্য কীর্তিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের এই মহান অনুগ্রহ তাঁর প্রশংসার কারণ হয়ে উঠেছে; আর এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷ তিনি যাকে ভালবাসেন সেই খ্রীষ্টের মাধ্যমেই এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সকল করা হয়েছে যাতে ঈশ্বর মহিমার অনুগ্রহে প্রশংসিত হন, যেটা তিনি মুক্ত ভাবে তাঁর প্রিয় পুত্রের মাধ্যমে আমাদের দিয়েছেন।