Ephesians 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সেই মঙ্গলময় সঙ্কল্প অনুসারে তিনি আমাদেরকে তাঁর ইচ্ছার নিগূঢ়তত্ত্ব জানিয়েছেন, যা তিনি মসীহে স্থির করে রেখেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর সেই হিতসংকল্প অনুযায়ী সেই গুপ্তরহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রীষ্টে পূর্বসংকল্প করেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিজেই তাঁর গোপন পরিকল্পনা আমাদের কাছে প্রকাশ করেছেন, আর এই ছিল ঈশ্বরের ইচ্ছা এবং তিনি তা খ্রীষ্টের মাধ্যমে সম্পন্ন করতে পরিকল্পনা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলতঃ তিনি আমাদেরকে নিজের ইচ্ছার গোপন বিষয় জানিয়েছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক যেমন তিনি চেয়েছিলেন এবং খ্রীষ্টের মধ্য দিয়ে আগেই স্থির করে রেখেছিলেন, সেই অনুসারেই তিনি তাঁর গুপ্ত উদ্দেশ্য আমাদের জানিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক যেমন তিনি চেয়েছিলেন এবং মসীহের মধ্য দিয়ে আগেই স্থির করে রেখেছিলেন, সেই অনুসারেই তিনি তাঁর গোপন উদ্দেশ্য আমাদের জানিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরই তাঁর পূর্বনির্ধারিত পরিকল্পনার নিগূঢ়তত্ত্ব আমাদের কাছে ব্যক্ত করেছেন, যা তিনি খ্রীষ্টের মাধ্যমে পূর্ণ করবেন। এই পরিকল্পনা সমগ্র বিশ্ব, স্বর্গ ও মর্ত্যের সব কিছুই খ্রীষ্টের মাঝে সম্মিলিত করার সঙ্কল্প যা কাল পূর্ণ হলে খ্রীষ্টেরই মাঝে তিনি রূপায়িত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজেই তাঁর গোপন পরিকল্পনা আমাদের কাছে প্রকাশ করেছেন, আর এই ছিল ঈশ্বরের ইচ্ছা এবং তিনি তা খ্রীষ্টের মাধ্যমে সম্পন্ন করতে পরিকল্পনা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলতঃ তিনি আমাদেরকে নিজের ইচ্ছার গোপন সত্যের পরিকল্পনা জানিয়েছেন, তাঁর ইচ্ছা অনুসারে খ্রীষ্টের মাধ্যমে প্রকাশ করেছেন।