Ephesians 2:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব স্মরণ কর, আগে জন্মগত-ভাবে তোমরা অ-ইহুদী ছিলে, তোমাদের “খৎনা-না-করানো লোক” বলে যারা অভিহিত করতো তারা “খৎনা-করানো” বলে আখ্যাত ছিল— যাদের মানুষের হাতে দৈহিকভাবে খৎনা করানো হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব স্মরণ করো, এক সময় তোমরা, যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা “সুন্নতপ্রাপ্ত” ব্যক্তিরা তোমাদের “সুন্নতহীন” বলে অভিহিত করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব স্মরণ কর, পূর্ব্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা—ত্বক্‌ছেদ, মাংসে হস্তকৃত ত্বক্‌ছেদ নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে অত্বক্‌ছেদ নামে আখ্যাত তোমরা—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা অইহুদী, পরজাতিরূপে জন্মেছিলে৷ তোমরাই সেই লোক যাদের সুন্নত ইহুদীরা বলে ‘অসুন্নত’৷ তাদের সুন্নত হওয়া কেবল এক প্রক্রিয়া, যা দেহের ওপর মানুষের হাত দ্বারা করা হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব মনে কর, আগে মাংসের সম্বন্ধে তোমরা পরজাতীয়, যাদেরকে “অচ্ছিন্নত্বক্ পরজাতি” বলে ডাকা হত, মাংসে মানুষের হাতের দ্বারা ত্বকচ্ছেদ নামে যারা পরিচিত তাদের কাছে তোমরা ত্বকচ্ছেদ নামে পরিচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব স্মরণ কর, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা, মাংসে হস্তকৃত ত্বক্‌ছেদপ্রাপ্ত নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে তোমরা অত্বক্‌ছেদপ্রাপ্ত নামে আখ্যাত ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জন্মের দিক থেকে তোমরা তো অযিহূদী। হাত দিয়ে দেহের মধ্যে যাদের সুন্নত করানো হয়েছে, অর্থাৎ যারা নিজেদের সুন্নত-করানো লোক বলে থাকে তারা তোমাদের সুন্নত-না-করানো লোক বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জন্মের দিক থেকে তোমরা তো অ-ইহুদী। হাত দিয়ে শরীরের মধ্যে যাদের খৎনা করানো হয়েছে, অর্থাৎ যারা নিজেদের খৎনা-করানো লোক বলে থাকে তারা তোমাদের খৎনা-না-করানো লোক বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে রেখ, তোমরা একসময় জন্মসূত্রে বিজাতীয় ছিলেন। যারা মানুষের কৃত সুন্নত সংস্কার হেতু ‘সু্ন্নতপ্রাপ্ত’ বলে পরিচিত, তারা তোমাদের বেসুন্নত’ বলতো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অইহুদী, পরজাতিরূপে জন্মেছিলে৷ তোমরাই সেই লোক যাদের সুন্নত ইহুদীরা বলে “অসুন্নত”৷ (তাদের সুন্নত হওয়া কেবল এক প্রক্রিয়া, যা দেহের ওপর মানুষের হাত দ্বারা করা হয়৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব মনে কর, আগে দেহের সম্বন্ধে অইহূদিয় তোমরা ত্বকচ্ছেদ, মাংসে হস্তকৃত ত্বকচ্ছেদ নামে যারা পরিচিত তাদের কাছে ছিন্নত্বক নামে পরিচিত তোমরা