Ephesians 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি আমাদের শান্তি; তিনিই নিজ দেহে উভয়কে এক করেছেন এবং এই দুইয়ের মধ্যে বিচ্ছেদের যে দেওয়াল আমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতো তা ভেঙ্গে ফেলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি । তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করিয়াছেন, এবং মধ্যবর্ত্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙ্গিয়া ফেলিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টই আমাদের শান্তির উত্স৷ ইহুদী ও অইহুদীদের মধ্যে য়ে শত্রুভাব প্রাচীরের মত ব্যবধান সৃষ্টি করেছিল, খ্রীষ্ট নিজ দেহ উত্সর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীর ভেঙ্গে দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করেছেন, এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করিয়াছেন, এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙ্গিয়া ফেলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই আমাদের শান্তি। যিহূদী ও অযিহূদী, এই দুইকে তিনিই এক করেছেন। তিনি তাঁর ক্রুশে দেওয়া দেহের মধ্য দিয়ে সমস্ত আদেশ ও নিয়ম সুদ্ধ মোশির আইন-কানুনের শক্তিকে বাতিল করেছেন। এইভাবেই যে শত্রুতার ভাব এই দু’য়ের মধ্যে দেওয়ালের মত হয়ে দাঁড়িয়ে ছিল তা তিনি ভেংগে ফেলেছেন। তিনি এটা করেছিলেন যেন এই দু’টিকে দিয়ে তিনি নিজেই একটি নতুন মানুষ সৃষ্টি করতে পারেন, আর এইভাবেই যেন সেই দু’য়ের মধ্যে শান্তি হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই আমাদের শান্তি। ইহুদী ও অ-ইহুদী, এই দুইকে তিনিই এক করেছেন। তিনি তাঁর ক্রুশের উপরে হত্যা করা শরীরের মধ্য দিয়ে সমস্ত হুকুম ও নিয়ম সুদ্ধ মূসার শরীয়তের শক্তিকে বাতিল করেছেন। এইভাবেই যে শত্রুতার ভাব এই দু’য়ের মধ্যে দেওয়ালের মত হয়ে দাঁড়িয়ে ছিল তা তিনি ভেংগে ফেলেছেন। তিনি এটা করেছিলেন যেন এই দু’টিকে দিয়ে তিনি নিজেই একটি নতুন মানুষ সৃষ্টি করতে পারেন, আর এইভাবেই যেন সেই দু’য়ের মধ্যে শান্তি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই আমাদের শান্তি, তিনিই উভয়পক্ষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের মাঝে যে বিরোধিতার প্রাচীর ছিল তা ভেঙ্গে ফেলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টই আমাদের শান্তির উৎস৷ ইহুদী ও অইহুদীদের মধ্যে যে শত্রুভাব প্রাচীরের মত ব্যবধান সৃষ্টি করেছিল, খ্রীষ্ট নিজ দেহ উৎসর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীর ভেঙ্গে দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনিই আমাদের শান্তি সন্ধি; তিনি উভয়কে এক করেছেন এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন,