Ephesians 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এসে তোমরা যারা দূরে ছিলে এবং তারা যারা কাছে ছিল, তাদের সকলের কাছেই শান্তির সুসমাচার জানিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা ছিলে বহুদূরে, আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আসিয়া “দূরবর্ত্তী” যে তোমরা, তোমাদের কাছে “সন্ধির, ও নিকটবর্ত্তীদের কাছেও সন্ধির” সুসমাচার জানাইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই খ্রীষ্টে এসে তোমরা যাঁরা ঈশ্বর থেকে দূরে ছিলে, তোমাদের কাছে শান্তির বাণী প্রচার করলেন; আর যাঁরা ঈশ্বরের কাছের লোক তাদের কাছে শান্তি নিয়ে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি এসে “দূরে অবস্থিত” যে তোমরা, তোমাদের কাছে “মিলনের, ও কাছের লোকদের কাছেও মিলনের” সুসমাচার জানিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আসিয়া “দূরবর্তী” যে তোমরা, তোমাদের কাছে “সন্ধির, নিকটবর্তীদের কাছেও সন্ধির” সুসমাচার জানাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা দূরে ছিলে এবং তারা যারা কাছে ছিল, সকলের কাছেই তিনি এসে শান্তির সুখবর প্রচার করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা দূরে ছিলে এবং তারা যারা কাছে ছিল, সকলের কাছেই তিনি এসে শান্তির সুসংবাদ তবলিগ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এসে তোমরা যারা দূরে ছিলে তাদের কাছে এবং আমরা যারা কাছে ছিলাম তাদের কাছেও শান্তির সুসমাচার প্রচার করেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই খ্রীষ্ট এসে, তোমরা যারা ঈশ্বর থেকে দূরে ছিলে, তোমাদের কাছে শান্তির বাণী প্রচার করলেন; আর যাঁরা ঈশ্বরের কাছের লোক তাদের কাছে শান্তি নিয়ে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি এসে “দূরে অবস্থিত” যে তোমরা, তোমাদের কাছে “মিলনের, ও কাছের লোকদের কাছেও শান্তির” সুসমাচার জানিয়েছেন।