Ephesians 2:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদেরকে প্রেরিত ও নবীদের ভিত্তি-মূলের উপর গেঁথে তোলা হয়েছে; আর সেই ভিত্তির প্রধান পাথর স্বয়ং মসীহ্‌ ঈসা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রেরিতশিষ্যবর্গ ও ভাববাদীদের ভিত্তিমূলের উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, স্বয়ং খ্রীষ্ট যীশু যার কোণের প্রধান পাথর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে; তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতরা ও ভাববাদীরা য়ে ভিত গেঁথেছিলেন তার ওপর তোমাদের গেঁথে তোলা হচ্ছে৷ খ্রীষ্ট স্বয়ং হচ্ছেন সেই দালানের গাঁথনীর প্রধান পাথর,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদেরকে প্রেরিত ও ভাববাদীদের ভিতের ওপর গেঁথে তোলা হয়েছে; তার প্রধান কোনের পাথর খ্রীষ্ট যীশু নিজে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে; তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রেরিত্‌ আর নবীরা হলেন ভিত্তি, আর সেই ভিত্তির প্রধান পাথর খ্রীষ্ট যীশু নিজে। সেই ভিত্তির উপরেই তোমাদের গাঁথা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবী আর নবীরা হলেন ভিত্তি, আর সেই ভিত্তির প্রধান পাথর মসীহ্‌ ঈসা নিজে। সেই ভিত্তির উপরেই তোমাদের গাঁথা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরিতশিষ্য ও নবীদের স্থাপিত ভিত্তির উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, খ্রীষ্ট যীশু স্বয়ং যার কোণের ভিত্তিপ্রস্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতরা ও ভাববাদীরা যে ভিত গেঁথেছিলেন তার ওপর তোমাদের গেঁথে তোলা হচ্ছে৷ খ্রীষ্ট স্বয়ং হচ্ছেন সেই দালানের গাঁথনীর প্রধান পাথর,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদেরকে প্রেরিত ও ভাববাদীদের ভিতের ওপর গেঁথে তোলা হয়েছে; তার প্রধান কোনের পাথর খ্রীষ্ট যীশু নিজে।