Ephesians 2:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁতে পাক-রূহের মধ্য দিয়ে আল্লাহ্‌র আবাস হবার জন্য তোমাদেরকেও একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁতে তোমাদেরও একসঙ্গে একটি আবাসরূপে গঠন করা হচ্ছে, যেখানে ঈশ্বর তাঁর আত্মায় অধিষ্ঠান করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও এক সঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টে তোমাদের অন্য মানুষদের সঙ্গে একই সাথে গেঁথে তোলা হচ্ছে৷ তোমাদের এমন এক স্থান হিসেবে গঠন করা হয়েছে য়েখানে ঈশ্বর আত্মার মাধ্যমে বাস করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে আত্মাতে ঈশ্বরের বাসস্থান হবার জন্য তোমাদেরকে এক সঙ্গে গেঁথে তোলা হচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তাঁরই সংগে যুক্ত হয়েছ এবং সেইজন্য তোমাদেরও একসংগে গেঁথে তোলা হচ্ছে, যেন পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমরা ঈশ্বরের থাকবার জায়গা হতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তাঁরই সংগে যুক্ত হয়েছ এবং সেইজন্য তোমাদেরও একসংগে গেঁথে তোলা হচ্ছে, যেন পাক-রূহের মধ্য দিয়ে তোমরা আল্লাহ্‌র থাকবার জায়গা হতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই মাঝে সকলের সঙ্গে তোমাদেরও ঈশ্বরের আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টে তোমাদের অন্য মানুষদের সঙ্গে একই সাথে গেঁথে তোলা হচ্ছে৷ তোমাদের এমন এক স্থান হিসেবে গঠন করা হয়েছে যেখানে ঈশ্বর আত্মার মাধ্যমে বাস করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যীশু খ্রীষ্টেতে তোমাদের মধ্যে ঈশ্বরের বাসস্থান হবার জন্য একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে।