Ephesians 2:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কারণে, এমন কি আমরা যখন আমাদের অপরাধে মৃত ছিলাম তখন তিনি মসীহের সঙ্গে আমাদের জীবিত করলেন— রহমতেই তোমরা নাজাত পেয়েছ—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন—অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের বিরুদ্ধে য়েসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম; কিন্তু ঈশ্বর খ্রীষ্ট যীশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন৷ তোমরা ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার পেয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন- অনুগ্রহেই তোমরা মুক্তি পেয়েছ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন- অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম তখন খ্রীষ্টের সংগে তিনি আমাদের জীবিত করলেন। ঈশ্বরের দয়ায় তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম তখন মসীহের সংগে তিনি আমাদের জীবিত করলেন। আল্লাহ্‌র রহমতে তোমরা নাজাত পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যারা দুষ্কর্মের ফলে মৃত ছিলাম, তাদের তিনি খ্রীষ্টের সঙ্গে করলেন সঞ্জীবিত। তাঁর অনুগ্রহেই তোমরা পরিত্রাণ লাভ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের বিরুদ্ধে যেসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম; কিন্তু ঈশ্বর খ্রীষ্ট যীশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন৷ আমরা ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার পেয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন অনুগ্রহেই তোমরা মুক্তি পেয়েছ,