Ephesians 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা কাজের ফল নয়, যেন কেউ গর্ব করতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা কর্ম্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না য়ে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন সুকৃতির ফল নয় যে কেউ এতে গর্ববোধ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে।