Ephesians 3:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলীর মধ্য দিয়ে বেহেশতী স্থানের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে আল্লাহ্র বহুবিধ প্রজ্ঞা জানানো যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর অভিপ্রায় ছিল এই যে, এখন মণ্ডলীর মাধ্যমে যেন ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা, স্বর্গীয় স্থানের আধিপত্য ও কর্তৃত্বসকলের কাছে প্রকাশ করা যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্ত্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের এই নিগূঢ় পরিকল্পনা তাঁর মধ্যেই গুপ্ত ছিল৷ ঈশ্বর, স্বয়ং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা৷ ঈশ্বর চেয়েছিলেন য়েন স্বর্গীয়স্থানে সমস্ত আধিপত্য ও কর্তৃত্ত্বের কাছে নানাবিধ উপায়ে তাঁর প্রজ্ঞা প্রতিফলিত করেন এবং মণ্ডলীর মাধ্যমেই তারা এসব জানতে পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে শাসকদের এবং কতৃত্বদের মন্ডলীর মধ্য দিয়ে স্বর্গীয় স্থানের পরাক্রম ও ক্ষমতা সকল ঈশ্বরের নানাবিধ জ্ঞান জানানো হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তা করেছিলেন যেন খ্রীষ্টের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান এখন প্রকাশ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তা করেছিলেন যেন মসীহের জামাতের মধ্য দিয়ে বেহেশতের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত আল্লাহ্র জ্ঞান এখন প্রকাশ পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং ঈশ্বরের বহুমুখী প্রজ্ঞা এবার যেন মণ্ডলীর মাধ্যমে অন্তরীক্ষে আধিদৈবিক শক্তিসমূহের কাছে অভিব্যক্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের এই নিগূঢ় পরিকল্পনা তাঁর মধ্যেই গুপ্ত ছিল৷ ঈশ্বর, স্বয়ং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা৷ ঈশ্বর চেয়েছিলেন যেন স্বর্গীয়স্থানে সমস্ত আধিপত্য ও কর্তৃত্ত্বের কাছে নানাবিধ উপায়ে তাঁর প্রজ্ঞা প্রতিফলিত করেন এবং মণ্ডলীর মাধ্যমেই তারা এসব জানতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে শাসকদের এবং কর্তৃত্বদের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গীয় স্থানের পরাক্রম ও ক্ষমতা সকল ঈশ্বরের নানাবিধ জ্ঞান জানানো হবে।