Ephesians 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁতেই আমরা তাঁর উপরে ঈমানের মধ্য দিয়ে সাহস এবং পূর্ণ ভরসায় আল্লাহ্র কাছে উপস্থিত হবার ক্ষমতা পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁতে এবং তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাতেই আমরা তাঁহার উপরে বিশ্বাস দ্বারা সাহস, এবং দৃঢ় প্রত্যয়পূর্ব্বক উপস্থিত হইবার ক্ষমতা, পাইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন খ্রীষ্টে আমরা ঈশ্বরের সম্মুখে সাহস ও আত্মবিশ্বাসের সাথে আসতে পারি৷ খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমেই এটা করতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁতেই আমরা তাঁর উপরে বিশ্বাসের মাধ্যমে সাহস, এবং দৃঢ়ভাবে হাজির হবার ক্ষমতা, পেয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাতেই আমরা তাঁহার উপরে বিশ্বাস দ্বারা সাহস, এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা, পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে তাঁর উপর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সামনে সাহসের সংগে উপস্থিত হবার অধিকার পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সংগে যুক্ত হয়ে তাঁর উপর ঈমানের মধ্য দিয়ে আমরা আল্লাহ্র সামনে সাহসের সংগে উপস্থিত হবার অধিকার পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই মাধ্যমে এবং তাঁর প্রতি আমাদের বিশ্বাসের ফলেই আমরা নির্ভয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার অধিকার লাভ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন খ্রীষ্টে বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরের সম্মুখে সাহস ও আত্মবিশ্বাসের সাথে আসতে পারি৷ খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমেই এটা করতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁতেই আমরা তাঁর উপরে বিশ্বাসের মাধ্যমে সাহস এবং দৃঢ়ভাবে হাজির হবার ক্ষমতা, পেয়েছি।