Ephesians 3:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমার মুনাজাত এই, তোমাদের জন্য আমি যেসব দুঃখ-কষ্ট ভোগ করছি, তাতে যেন নিরুৎসাহ না হও; সেই সব তোমাদের গৌরব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের জন্য আমার যে কষ্টভোগ, তা দেখে তোমরা নিরাশ হোয়ো না; কারণ এসব তোমাদের গৌরব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমার যাচ্ঞা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে, তাহাতে যেন নিরুৎসাহ না হও; সে সকল তোমাদের গৌরব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের বলি, তোমাদের জন্য আমায় য়ে কষ্টভোগ করতে হয়েছিল তার জন্যে তোমরা হতাশ ও নিরাশ হযো না৷ আমার কষ্ট তোমাদের সম্মানিত করুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আমার প্রার্থনা এই, তোমাদের জন্য আমার যে সব কষ্ট হচ্ছে, তাতে যেন উত্সাহ হীন হয়ো না; সে সব তোমাদের গৌরব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমার যাচ্ঞা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে, তাহাতে যেন নিরুৎসাহ না হও; সেই সকল তোমাদের গৌরব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি অনুরোধ করছি, তোমাদের জন্য আমি দুঃখ-কষ্ট ভোগ করছি বলে তোমরা সাহস হারায়ো না, কারণ সেই সব তোমাদের গৌরবের জন্যই হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি অনুরোধ করছি, তোমাদের জন্য আমি দুঃখ-কষ্ট ভোগ করছি বলে তোমরা সাহস হারায়ো না, কারণ সেই সব তোমাদের গৌরবের জন্যই হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের জন্য আমার এই কষ্ট দেখে তোমরা হতাশ হয়ো না, কারণ আমার এই ক্লেশ তোমাদের মঙ্গলের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বলি, তোমাদের জন্য আমায় যে কষ্টভোগ করতে হয়েছিল তার জন্য তোমরা হতাশ ও নিরাশ হয়ো না৷ আমার কষ্ট তোমাদের সম্মানিত করুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমার প্রার্থনা এই, তোমাদের জন্য আমার যে সব কষ্ট হচ্ছে, তাতে যেন উত্সাহ হীন হয়ো না; সে সব তোমাদের গৌরব।